advertisement

Viral Video : জীবন নিয়ে ছিনিমিনি, ড্রাইভারের পাশে বসে গিয়ার দিচ্ছেন কলেজ ছাত্রীরা, দেখে নিন

Last Updated:

এতো খেলা নয় , জীবন নিয়ে ছিনিমিনি খেলা

#বেঙ্গালুরু : কলেজের শিক্ষামূলক ভ্রমণ- সকলেই জানেন এই ট্যুরগুলিতে যেরকম শিক্ষামূলক কাজকর্ম হয়, ঠিক তেমনিই মনোরঞ্জনেও ভরপুর হয় এই সফর ৷ অল্প বয়স্ক মেয়ে ও ছেলেরা এই ধরণের সফরে দারুণ আনন্দ উপভোগ করেন ৷ অনেক সময় অবশ্য সেই আনন্দ শালীনতার সীমা অতিক্রম করে এরকম অভিযোগ ওঠে , তবে এবার যেটার ভিডিও সামনে এল তা অশ্লীল নয় বিপদজনক ৷  এককথায় জীবন নিয়ে খেলা ৷
কর্ণাটকের একটি কলেজের ছাত্রীরা গোয়া যাচ্ছিলেন শিক্ষামূলক ভ্রমণে ৷ আর সেখানেই যে ভিডিও ভাইরাল হল তা নিঃসন্দেহে ভয়ঙ্কর ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে যিনি বাসের ড্রাইভার তিনি বাস চালাচ্ছেন , অন্যদিকে ঠিক তাঁরই পাশে বসে একদল তরুণী , তাঁরা গিয়ার দিচ্ছেন ৷ এটা কতটা ভয়ঙ্কর তা নিয়ে কারোর মনে কোনও সন্দেহ নেই ৷ ড্রাইভিং কোনও ছেলেখেলার জায়গা নয় ৷ সামাণ্য ভুলে হয়ে যেতে পারে জীবনহানির মতো মারাত্মক পরিণতি ৷
advertisement
advertisement
এদিকে এই ভিডিও সামনে আসার পর সর্বপ্রথম শাস্তির খাড়া অবশ্য নেমে এসেছে ৷ যে ড্রাইভার কলেজ ছাত্রীদের এই কাজ করতে দিয়েছিলেন তাঁকে সাসপেন্ড করা হয়েছে ৷ ওই ড্রাইভারের লাইসেন্সও বাতিল করা হয়েছে , কারণ যখন কলেজ ছাত্রীরা গিয়ার বদলাচ্ছিল ভিডিওতে পরিষ্কার দেখা গেছে তাতে ড্রাইভারের পুরো সায় ছিল কারণ তিনিই গিয়ার বদল করতে নির্দেশ দিচ্ছিলেন ৷
advertisement
দেখে নিন মজার ছলে করা বিপদজনক কাজের ভিডিও
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video : জীবন নিয়ে ছিনিমিনি, ড্রাইভারের পাশে বসে গিয়ার দিচ্ছেন কলেজ ছাত্রীরা, দেখে নিন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement