advertisement

কর্ণাটককে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা, ইতিহাসের হাতছানি অনুষ্টুপ- ঈশ্বরন-পোড়েলের সামনে

Last Updated:

ইডেনে ‘দাদাগিরি’ বাংলার

#কলকাতা : ১৯৯০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বাংলা দলে ছিলেন তখন শেষবার রনজি ট্রফি জিতেছিল বাংলা ৷ আর ফের একবার দাদা যখন বোর্ড প্রেসিডেন্ট তখন ফাইনালে উঠে ফের একবার রনজি জয়ের স্বপ্ন উসকে দিলেন ঈশ্বরন ও পোড়েলরা ৷ দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে কর্নাটক অলআউট হওয়ার সঙ্গে ১৭৪ রানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট বুক করে নেয় বাংলা৷
রনজি সেমিফাইনালে কর্নাটকের বিরুদ্ধে দুই ইনিংসেই কামাল বোলিং করলেন বাংলার ক্রিকেটাররা ৷ মঙ্গলবার সকাল সকালই কর্নাটককে প্যাকআপ করে দিলেন বাঙলার বোলাররা ৷ প্রথম ইনিংসে সফলতম বোলার ছিলেন অনুর্ধ্ব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইশান পোড়েল ৷আর দ্বিতীয় ইনিংসে আগুন ঝরালেন মুকেশ কুমার ৷ এই সেমিফাইনালে বাংলা প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয়েছিল ৷ বাংলার হয়ে অনুষ্টুপ মজুমদার ৷ তিনি ১৪৯ রানের একটি দুরন্ত ইনিংস খেলেছিলেন ৷ এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে করুণ নায়ার, কেএল রাহুল, মণীশ পান্ডে সকলেই ফ্লপ ছিলেন ৷ কর্নাটক সবকটি উইকেট খুইয়ে প্রথম ইনিংসে করেছিল মাত্র ১২২ রান ৷
advertisement
Photo Courtesy- Facebook Photo Courtesy- Facebook
advertisement
তবে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে বাংলার ব্যাটিং অত ভালো হয়নি ৷ ১৬১ রানে অলআউট হয়ে যায় তারা ৷এই ইনিংসেও সেরা স্কোর অনুষ্টুপেরও ৷ তিনি করেন ৪৫ রান ৷ জয়ের জন্য প্রয়োজন ৩৫১ রান এই নিয়ে চতুর্থ ইনিংস ব্যাট করতে নামে কর্নাটক ৷ তবে এবারেও দাগ কাটতে ব্যর্থ কেএল রাহুল, করুণ নায়ার, মণীশ পান্ডে ৷ আর ফলও মিলল হাতে নাতে বাংলার বোলাররা ফের একবার ছিন্নভিন্ন করলেন কর্নাটকি ব্যাটসম্যানদের ৷
advertisement
প্রথম ইনিংসে পোড়েল নিয়েছিলেন ১৩ ওভারে ৩৯ রান দিয়ে ৫ উইকেট আর দ্বিতীয় ইনিংসে মুকেশ কুমার নিলেন ৬ উইকেট ৷ ১৯৯৩-৯৪ , ২০০৫-০৬,২০০৬-০৭-এ তিনবারই রনজিতে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়েছে বাংলা ৷ তবে এবার কি সেই জিঙ্কস ভাঙতে পারবে তারা ৷ অনুষ্টুপ -ইশানরা কিন্তু ইডেনে যে পারফরম্যান্স করলেন তাতে ভারত সেরা হওয়ার স্বপ্ন দেখার শুরু বাঙালি ক্রিকেট ফ্যানদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কর্ণাটককে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা, ইতিহাসের হাতছানি অনুষ্টুপ- ঈশ্বরন-পোড়েলের সামনে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement