advertisement

ক্রিকেট থেকে অবসর ঘোষণা প্রাক্তন ভারতীয় তারকার, বয়স, ফিটনেস সমস্যা বলেছেন অশোক দিন্দা 

Last Updated:

সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন ভারতীয় তথা বাংলার ফাস্ট বোলার অশোক দিন্দা

#কলকাতা: "গুডবাই ক্রিকেট"। সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন প্রাক্তন ভারতীয় তথা বাংলার ফাস্ট বোলার অশোক দিন্দা। মঙ্গলবার সিএবিতে সাংবাদিক সম্মেলন আয়োজন করে অবসর ঘোষণা করলেন অশোক দিন্দা। আচমকা এই অবসরের কারণ হিসেবে অশোক দিন্দার বক্তব্য, "বয়স এবং ফিটনেস সমস্যা। তাই মনের ইচ্ছে থাকলেও আচমকা অবসর নেওয়ার সিদ্ধান্ত।" চলতি ক্রিকেট মরশুমে বাংলা ছেড়ে গোয়ায় পাড়ি দিয়েছিলেন এই ক্রিকেটার। রীতিমতো একদা সতীর্থ রণদেব বসুর বিরুদ্ধে তোপ দেগে গোয়া পাড়ি দেন দিন্দা। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে গোয়ার জার্সিতে ম্যাচ খেলেন তিনি। তবে এই প্রতিযোগিতায় কোনো সাফল্য পাননি অশোক দিন্দা। সূত্রের খবর, অশোক দিন্দাকে নিয়ে মোটেও খুশি ছিল না গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। এমনকি চলতি বছর রঞ্জি ট্রফি না হওয়ায় অশোক দিন্দাকে ছেড়ে যাবার ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছিল গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাই সব দিক চিন্তা করে অবসরের সিদ্ধান্ত অশোক দিন্দার।
২০০৫ সালে অশোক দিন্দার বাংলা জার্সিতে অভিষেক হয়। অটলদেব বর্মনের ছাত্র শুরু থেকেই তার ফাস্ট বোলিংয়ে নজর কাড়তে থাকেন। সঠিক লাইন-লেংথে গতি আর ইয়র্কার ছিল দিন্দার অন্যতম অস্ত্র। মেদিনীপুরের নৈছন্দ্রপুর থেকে টেনিস বলের ক্রিকেট খেলে উত্থান হয়েছিল অশোক দিন্দার। বাংলা থেকে সাফল্য পাওয়ার পর আইপিএলে অভিষেক হয় ডানহাতি এই বোলারের। নেটে বোলিংয়ের সময় রিকি পন্টিং পছন্দ করেন অশোক দিন্দাকে। পরবর্তী সময় ভারতীয় জার্সিতেও অভিষেক হয়। একদিন এবং টি-টোয়েন্টি ভারতীয় দলের হয়ে খেলেন দিন্দা। ভারতের হয়ে ১৩টি একদিনের ম্যাচে ১২টি উইকেট পেয়েছেন। ৯টি-২০টি ম্যাচ খেলে ১৭ উইকেট পেয়েছেন দিন্দা। আইপিএলে ২০০৮ সালে নাইট জার্সিতে অভিষেকের বছরই ১৩ ম্যাচে ৯ উইকেট নেন। ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারতীয় একাদশে জায়গা করে নেন দিন্দা। শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক অভিষেক হয় তার। জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনে ক্রিকেটে অভিষেক হয় দিন্দার। কেকেআর ছাড়াও দিল্লি, বেঙ্গালুরু, পুনের মত আইপিএল দলে খেলেছেন দিন্দা। আইপিএলে মোট ৭৮টি ম্যাচ খেলে ৬৯ উইকেট পেয়েছেন।
advertisement
advertisement
তবে অশোক দিন্দার প্রথম শ্রেণীর ক্রিকেটে সাফল্য সবচেয়ে বেশি। ১১৬টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৪২০টি উইকেট নিয়েছেন। ৯৮টি লিস্ট "এ" ম্যাচে ১৫১ উইকেট নিয়েছেন। মঙ্গলবার সিএবিতে স্ত্রীকে নিয়ে এসেছিলেন নিন্দা। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া স্মারক তুলে দেন দিন্দার হাতে। উপস্থিত ছিলেন সিএবি সচিব স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় ও যুগ্ম সচিব দেবব্রত দাস। বাংলার ভবিষ্যতে ক্রিকেটার তুলে আনার জন্য যে কমিটি রয়েছে তাতে দিন্দাকে থাকার জন্য আহবান করেন অভিষেক ডালমিয়া। বাংলা ক্রিকেটের জন্য কাজ করতে চান অশোক দিন্দা নিজেও। তবে দিন্দার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রাজনীতিতে যোগদানের সম্ভাবনা রয়েছে প্রাক্তন ভারতীয় তারকার। তবে এই নিয়ে এখনই কিছু বলতে নারাজ আনপ্রেডিক্টেবল অশোক দিন্দা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেট থেকে অবসর ঘোষণা প্রাক্তন ভারতীয় তারকার, বয়স, ফিটনেস সমস্যা বলেছেন অশোক দিন্দা 
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement