advertisement

আট বছরের নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরেই স্বমূর্তিতে শ্রীসন্থ, দেখুন Viral Video

Last Updated:

বাজার সরগরম শ্রীসন্থকে নিয়ে...

#তিরুবনন্তপুরম: প্রায় আট বছরের লম্বা বিরতির শ্রীসন্থ ফিরছেন প্রতিযোগিতামূলক ক্রিকেট মাঠে৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কেরলের জার্সিতে ফের মাঠে নামতে চলেছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার৷ সামনেই শুরু হতে চলা টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ঘোষিত কেরল দলে রাখা হয়েছে ডানহাতি এই পেসারকে৷ আশা করা হচ্ছে দলের হয়ে পেস অ্যাটাককে সামনে থেকে নেতৃত্ব দেবেন শ্রী৷
ঘরোয়া ক্রিকেটের এই বড় টুর্নামেন্টের আগে ওয়ার্ম আপ ম্যাচে অংশ নিয়েছিলেন শ্রীসন্থ৷ মাঠে অত্যন্ত আগ্রাসী ও আবেগের বহিঃপ্রকাশ ঘটানো শ্রী একেবারে পুরনো ঢঙেই রয়েছেন তা একবার প্রমাণ হল এই অনুশীলন ম্যাচেও৷ ওয়ার্ম আপ ম্যাচেও স্লেজিং করলেন তিনি৷
৩৭ বছরের ক্রিকেটার এতদিন মাঠের বাইরে থেকেও একবিন্দু বদলাননি৷ নিজের পুরো পেসেই এদিন তাঁকে মাঠে বল করতে দেখা যায়৷ শ্রীসান্থের পুরনো আগ্রাসনের সেই ভাইরাল ভিডিও দেখুন৷
advertisement
advertisement
২০১৯ এ শ্রীসন্থের আজীবন নির্বাসন কমিয়ে ৭ বছর করা হয়েছিল৷ তারপরেই তিনি ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সম্ভবনা তৈরি হয়েছিল৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তিনি আশা করেন ২০২৩ বিশ্বকাপে তিনি খেলবেন৷ তিনি আরও জানিয়েছেন আইপিএলের নানা দল তাঁর সঙ্গে যোগাযোগ করছে৷
advertisement
তাঁর সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘ টিনু ও সঞ্জু স্যামসন দুজনেই আমায় এই ট্রফি জিতে দিতে চায়- কারণ আমি কামব্যাক করেছি৷ তবে আমি এখন শুধু মুস্তাক আলি নিয়ে ভাবছি না, আরও জিততে চাই ইরানি ও রনজি ট্রফি৷ আমি যদি ভালো করি তাহলে আমি আরও সুযোগ পাব৷ আইপিএলের দলগুলিও আমার সঙ্গে যোগাযোগ করছে৷ আমায় নিশ্চিত করতে হবে যাতে আমি ফিট থাকি এবং ভালো করি৷
advertisement
তিনি আরও বলেছেন, ‘ আমি শুধু সামনের মরশুমটা দেখছি না, পরের তিন বছরও দেখছি৷ আমার আসল লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ খেলা ও জেতা৷ ’
৩৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা খুবই চাপের৷ পাশাপাশি আট মরশুম বাদে আইপিএলে খেলাও চ্যালেঞ্জ৷ ২০১৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলেছিলেন এস শ্রীসন্থ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আট বছরের নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরেই স্বমূর্তিতে শ্রীসন্থ, দেখুন Viral Video
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement