advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু বিরাটের উপর নির্ভরশীল নয় ভারত : কপিল

Last Updated:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ভাল খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী কপিল ৷

#নয়াদিল্লি: চলতি আইপিএলে খুবই খারাপ অবস্থা ভারত এবং আরসিবি অধিনায়ক বিরাট কোহলির ৷ গোটা টুর্নামেন্টেই চূড়ান্ত ব্যর্থ তিনি ৷ আইপিএল-এর ঠিক পড়েই ইংল্যান্ডে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি ৷  সেখানে কোহলি কেমন খেলতে পারবেন, তা নিয়ে সবাই চিন্তায় থাকলেও এই নিয়ে বিশেষ ভাবছেন না কপিল দেব নিখাঞ্জ ৷ দিল্লির মাদাম তুসোঁ ওয়াক্স মিউজিয়ামে বৃহস্পতিবার নিজের মোমের মূর্তির উন্মোচনে এসে কপিল বলেন, ‘‘ আপনারা কি ধরমশালায় ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখেছিলেন? সবাই বলেছিল, বিরাট ভাল খেলতে না পারলে ভারত হেরে যাবে। কিন্তু কী হয়েছে সেটা আমরা সবাই জানি। ভারতের সাফল্য শুধু কোহলির উপর নির্ভর করে, এটা বলে দলের অন্যদের খাটো করা ঠিক নয়। কোহলি ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। ও বড় খেলোয়াড়। কখন, কীভাবে খেলতে হবে সেটা ও জানে।’’
unnamed (1)
কপিল এদিন আরও বলেন, ‘‘ ভারতীয় দল গত পাঁচ বছর ধরেই ভাল খেলছে। আমাদের অবশ্যই জেতার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট দিনে ক্রিকেটাররা নিজেদের কতটা মেলে ধরতে পারবেন এবং বিপক্ষের উপর চাপ সৃষ্টি করতে পারবেন, তার উপরেই ম্যাচের ফল নির্ভর করবে।’’
advertisement
advertisement
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ভাল খেলা নিয়ে যথেষ্ট আশাবাদী কপিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু বিরাটের উপর নির্ভরশীল নয় ভারত : কপিল
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement