চ্যাম্পিয়ন্স লিগে সেরাদের লড়াই নিয়ে শুরু উত্তেজনা
Last Updated:
ঠিক হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের লড়াই। সেরা আটের লড়াইতে সহজ প্রতিপক্ষ পাওয়ায় স্বস্তি রিয়াল মাদ্রিদের। অন্যদিকে কঠিন লড়াইয়ের সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ।
#কলকাতা: ঠিক হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের লড়াই। সেরা আটের লড়াইতে সহজ প্রতিপক্ষ পাওয়ায় স্বস্তি রিয়াল মাদ্রিদের। অন্যদিকে কঠিন লড়াইয়ের সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ।
আগামী ৫ এপ্রিল প্রথম দফার কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বেনফিকা। একইদিনে বার্সার প্রতিপক্ষ স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। ৬ এপ্রিল উলফসবার্গের সামনে রিয়াল মাদ্রিদ। একই দিনে প্যারি সাঁ জাঁর মুখোমুখি হবে ম্যাঞ্চেস্টার সিটি। বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা ফিরতি লেগের ম্যাচ খেলবে ১৩ এপ্রিল। রিয়াল মাদ্রিদ ও পিএসজি’র খেলা ১২ এপ্রিল।
advertisement
কোয়ার্টার ফাইনালের ড্রয়ের পরই শেষ চারে কোন দল উঠবে, তা নিয়েই শুরু হয়ে গেছে জল্পনা। ফুটবল মহলের ধারণা, সেমিফাইনালে উঠবে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, পিএসজি এবং বার্সেলোনা। সেমি-ফাইনালের ড্র হবে আগামী ১৫ এপ্রিল। শেষ চারের প্রথম দফার ম্যাচ হবে যথাক্রমে ২৬ ও ২৭ এপ্রিল। দ্বিতীয় দফার ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩ ও ৪ মে। মিলানের গিউসেপে মিয়াজ্জায় ফাইনাল ২৮ মে।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Mar 19, 2016 7:03 PM IST








