advertisement

মারাকানায় বদলার ম্যাচে দেশকে সোনা এনে দিতে সফল নেইমাররা

Last Updated:

ব্রাজিল- ১, জার্মানি- ১ পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জয়ী ব্রাজিল

ব্রাজিল- ১
জার্মানি- ১
পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জয়ী ব্রাজিল
advertisement
#রিও দি জেনেইরো : নিজের দেশে বিশ্বকাপ সেমিফাইনালে মুখ পুড়েছিল নেইমারদের ৷ ১-৭ গোলে হার হয়তো কোনওদিনই ব্রাজিলের ফুটবলপ্রেমীরা হজম করতে পারবেন না ৷ করাটা সম্ভবও নয় ৷ কিন্তু সেই হারের ক্ষতে কিছুটা প্রলেপ হয়তো শনিবার লাগাতে সফল সেলেকাওরা ৷ নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফল ১-১ থাকার পর শেষপর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে ৫-৪ গোলে জার্মানির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ব্রাজিল ৷
advertisement
অনেকেই এই ম্যাচকে বদলার ম্যাচ হিসেবে দেখছিলেন ৷ ব্রাজিল ফুটবলাররা অবশ্য এই ফাইনালকে ঈশ্বরের দেওয়া দ্বিতীয় সুযোগ হিসেবে দেখছিলেন ৷ ফুটবল ঈশ্বর যে তাঁর অন্যতম প্রিয় সন্তানদের দেশকে দ্বিতীয়বার বঞ্চিত করতে চাননি, তার প্রমাণ পেল শনিবার রাতের মারাকানা।স্বয়ং ঈশ্বরই যেন রক্ষা করছিলেন সেলেকাওদের গোলপোস্ট। ফাইনালে সমর্থকদের হতাশ করেননি নেইমারও ৷ বিশ্বকাপ ফাইনাল মারাকানায় খেলা হয়নি ৷ কিন্তু এদিন দ্বিতীয় সুযোগকে নষ্ট করেনি সেলেকাওরা ৷ যেন শাপমুক্ত হল ব্রাজিল।
advertisement
বিশ্বকাপ সেমিফাইনাল আর অলিম্পিকের কৌলিন্য এক নয়। ধারে ভারে অনেকটাই এগিয়ে বিশ্বকাপ। অলিম্পিকে তো বলা হচ্ছে যেন অনূর্ধ্ব-২৩ দল এসেছে জার্মানদের ৷ কিন্তু তা সত্ত্বেও জার্মান ফুটবল দল বরাবরই ভয়ানক ৷ অলিম্পিকে এবার যথেষ্ট ভাল খেলেওছে তারা ৷ অলিম্পিকের নিয়ম অনুযায়ী দলে অনূর্ধ্ব-২৩ অন্তত ৮ ফুটবলার থাকতে হবে ৷ তাই দু’দলই যেন তাদের ‘বি’ টিম নামিয়েছিল এদিন ৷ কিন্তু যতোই দ্বিতীয় দলের লড়াই হোক ৷ ফাইনাল জয়ের তৃপ্তি যেকোনও দলের কাছেই অনেক ৷ আর সেটা যদি ঘরের মাঠের দর্শকদের সামনে হয়, তাহলে তো কথাই নেই ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মারাকানায় বদলার ম্যাচে দেশকে সোনা এনে দিতে সফল নেইমাররা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement