advertisement

Ishan Das, kickboxing: উজবেকিস্তান থেকে কিকবক্সিংয়ে রুপো আনলেন বেহালার ঈশান দাস

Last Updated:

Ishan Das won silver medal at kickboxing Championship in Uzbekistan for India. উজবেকিস্তানে কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে রূপো জয় বেহালার ঈশানের

কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে রূপো জয় বেহালার ঈশানের
কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে রূপো জয় বেহালার ঈশানের
ছোট থেকে প্রশিক্ষন না নিলেও হলিউড এবং অ্যাকশন সিনেমা দেখে বড় হয়েছেন তিনি। ব্রুস লি, জ্যাকি চ্যানের অন্ধভক্ত ছিলেন। তাদের কলাকুশলী, দক্ষতা ইত্যাদী আকর্ষণ করে ঈশানকে। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা ঈশান সুযোগ পাওযা মাত্রই মার্শাল আর্ট শিখতে ভর্তি হয়ে যান। আজকের দিনে দাড়িয়ে তিনি উজবেকিস্তান থেকে রুপো জিতে এনে তার দেশ, রাজ্য এবং পরিবারকে গৌরবান্বিত করেন।
advertisement
রুপো জিতলেও সোনা জিততে পারেননি বলে তার আক্ষেপ আছে। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তিনি এই দুঃখের কথা জানান। তিনি বললেন উজবেকিস্তান থেকে রুপো জিতে এনে এবং বাংলার নাম আন্তর্জাতিক মঞ্চে উজ্জ্বল করে তিনি গর্ববোধ করছেন; আবার দুঃখও পেয়েছেন একটুর জন্য স্বর্ণপদক হাতছাড়া হওয়ায়।
advertisement
২৯ বছর বয়সী ঈশান বাকি দশ জনের মতো ১০টা ৫টার কর্পোরেট চাকরি করতে রাজি নন। মার্শাল আর্ট তার ভালোবাসা, এত কম সময়ের মধ্যেই তিনি এই পর্যায়ে দক্ষতা অর্জন করেছেন। তার বাকি জীবনটা মার্শাল আর্ট নিয়েই কাটাতে চান ঈশান। তিনি সেভাবেই তার জীবনের লক্ষ্য স্থির করে নিয়েছেন।
advertisement
এখন তিনি নিজেকে আরও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে চান কঠোর পরিশ্রমের মাধ্যমে। শুধু তাই নয় তিনি আগামী প্রজন্মের ফাইটারদের উদ্বুদ্ধ করতে চান, তাদের প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানে তৈরি করতে চান। মোট কথা তিনি তার বাকি জীবনটা ভারতের কিকবক্সিংকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে চান।
ফেদারওয়েট এই কিক বক্সার কঠোর পরিশ্রমের মধ্যে থাকেন। সপ্তাহে ৬ দিন ট্রেনিং করেন একদিন বিশ্রাম। নিয়মিত কোর ট্রেনিং, কার্ডিও এবং মাসল বিল্ডিংও করেন বক্সিং প্রশিক্ষণের পাশাপশি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ishan Das, kickboxing: উজবেকিস্তান থেকে কিকবক্সিংয়ে রুপো আনলেন বেহালার ঈশান দাস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement