advertisement

'ধোনি কী করবেন তাঁর ব্যাপার, চ্যাম্পিয়নরা এত সহজে শেষ হয় না' জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ

Last Updated:

মহারাজের সভাপতি ঘোষণার হওয়ার পর থেকেই এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট মহলে

#মুম্বই: সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি হলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যত কী হবে৷ মহারাজের সভাপতি ঘোষণার হওয়ার পর থেকেই এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল ক্রিকেট মহলে৷ সভাপতি হওয়ার পর সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্ন করা হয় সৌরভকে৷ ধোনির ব্যাপারে সোজাসাপটা উত্তর দেন বিসিসিআইয়ের নবনির্বাচিত প্রেসিডেন্ট৷ সৌরভ জানান যে ধোনি কী করবেন সেটা সম্পূর্ণভাবেই ধোনির বিষয়৷ সৌরভ আরও জানান যে চ্যাম্পিয়নরা এত সহজে শেষ হন না৷ অর্থাৎ মাঠে সেরাটা উজাড় না করতে পারলেও, চ্যাম্পিয়ন প্লেয়ারদের কেরিয়ার যে শেষ সেটা বলা যায় না৷ সৌরভের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছন বিশেষজ্ঞরা৷
ধোনির অধিনায়কত্বে একে একে মাঠ ছাড়তে হয়েছিল ততকালীন সিনিয়র প্লেয়ারদের৷ যার মধ্যে সৌরভও ছিলেন৷ সৌরভ-ধোনির সম্পর্ক বেশ কঠিন সেটাও সকলের জানা৷ বিশ্বকাপের পর থেকেই ধোনিও বহুদিন মাঠের বাইরে৷ তাঁর মন্থর ব্যাটিং নিয়ে নিন্দা রয়েছে প্রচুর৷ প্রশ্ন উঠেছে ফিটনেস নিয়েও৷ বেশ কিছুদিন তিনি মাঠের বাইরেও রয়েছেন৷ যখন তখন অবসর ঘোষণা করতে পারেন মাহি, সেই জল্পনাও চলছে৷ তাই সৌরভ দায়িত্বে এলে ধোনি একপ্রকার সাইডলাইন হয়ে যেতে পারে, এই আশঙ্কা তৈরি হয়েছিল৷
advertisement
advertisement
তবে সৌরভের এই বক্তব্যের পর সেই আশঙ্কা অনেকটাই কেটেছে বলে মনে করছেন ধোনি ভক্তরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'ধোনি কী করবেন তাঁর ব্যাপার, চ্যাম্পিয়নরা এত সহজে শেষ হয় না' জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement