advertisement

নতুন কোচ নেবে বিসিসিআই, আরও একাধিক শূন্যপদ, বিজ্ঞপ্তি জারি ক্রিকেট বোর্ডের

Last Updated:

BCCI invites applications: দেশের ক্রিকেট পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ নিল বিসিসিআই। সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অব এক্সেলেন্সে একাধিক কোচিং ও পারফরম্যান্স-সংক্রান্ত পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে।

News18
News18
দেশের ক্রিকেট পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ নিল বিসিসিআই। সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বেঙ্গালুরুতে অবস্থিত সেন্টার অব এক্সেলেন্সে একাধিক কোচিং ও পারফরম্যান্স-সংক্রান্ত একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দক্ষতার উন্নয়ন, উন্নত কোচিং ব্যবস্থা এবং আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে পারফরম্যান্স বিশ্লেষণের মাধ্যমে ভারতীয় ক্রিকেটের পথচলাকে আরও মজবুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
বিসিসিআই মোট কয়েকটি গুরুত্বপূর্ণ পদের জন্য আবেদন চেয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাটিং কোচের ২টি পদ, ফাস্ট বোলিং কোচের ৩টি পদ, ফিল্ডিং কোচের ৪টি পদ (এর মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন মহিলা) এবং পারফরম্যান্স অ্যানালিস্টের ১টি পদ। সমস্ত পদই বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স ভিত্তিক হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ ফেব্রুয়ারি বিকেল ৫টা (ভারতীয় সময়)।
advertisement
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া জানিয়েছেন, আবেদন জমা পড়ার পর প্রাথমিক বাছাই করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের ব্যক্তিগত সাক্ষাৎকার বা প্রয়োজন অনুযায়ী আরও মূল্যায়নের জন্য ডাকা হতে পারে। পুরো প্রক্রিয়াটি বিসিসিআইয়ের নিজস্ব নীতি মেনেই সম্পন্ন করা হবে।
advertisement
ব্যাটিং কোচদের দায়িত্ব হবে সিনিয়র জাতীয় দল, ইন্ডিয়া ‘এ’, অনূর্ধ্ব-বয়সী দল এবং রাজ্য সংস্থার ক্রিকেটারদের ব্যাটিং দক্ষতা উন্নত করা। তাঁরা হেড ক্রিকেট কোচের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং বিশেষ ব্যাটিং প্রোগ্রাম পরিচালনা, পারফরম্যান্স লক্ষ্য নির্ধারণ ও পর্যবেক্ষণের কাজ করবেন। একই সঙ্গে জাতীয় কোচ, নির্বাচক ও স্পোর্টস সায়েন্স দলের সঙ্গেও সমন্বয় রাখবেন।
advertisement
ফাস্ট বোলিং কোচরা পেসারদের টেকনিক্যাল, ট্যাকটিক্যাল ও শারীরিক উন্নয়নে কাজ করবেন। ফিল্ডিং কোচদের দায়িত্ব থাকবে খেলোয়াড়দের ফিটনেস, ক্যাচিং ও থ্রোয়িং দক্ষতা বাড়ানো। অন্যদিকে পারফরম্যান্স অ্যানালিস্ট ম্যাচ ও অনুশীলনের তথ্য বিশ্লেষণ করে কোচিং ও মেডিক্যাল টিমকে কৌশলগত সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট আরও শক্ত ভিতের উপর দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নতুন কোচ নেবে বিসিসিআই, আরও একাধিক শূন্যপদ, বিজ্ঞপ্তি জারি ক্রিকেট বোর্ডের
Next Article
advertisement
Dilip Ghosh: ‘মঞ্চ নয়, সরকার ভাঙতে চাই,’ গোসাবায় মঞ্চ ভাঙার ‘আসল কারণ’ বললেন দিলীপ ঘোষ
‘মঞ্চ নয়, সরকার ভাঙতে চাই,’ গোসাবায় মঞ্চ ভাঙার ‘আসল কারণ’ বললেন দিলীপ ঘোষ
  • গোসাবায় মঞ্চ ভাঙার ‘কারণ’ বললেন দিলীপ

  • দিলীপ ঘোষ বলেন, ‘মঞ্চ নয়, সরকার ভাঙতে চাই’

  • কাদায় বাঁশের খুঁটি তৈরি করে অস্থায়ী মঞ্চ, তাতেই সভা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement