T20 WC 2026 : টি-২০ বিশ্বকাপে সব থেকে বড় অঘটন! বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়, না খেলেই সুপার এইটে চলে গেল জিম্বাবোয়ে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2026 : না খেলেই টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটো জিম্বাবোয়ে। জিতেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া।
কলকাতা : অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে বাদ পড়ে গেল! কারণ গ্রুপ-পর্বের আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ের ম্যাচ মঙ্গলবার পাল্লেকেলের মেঘাচ্ছন্ন আবহাওয়া ও বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়।
এখনও পর্যন্ত নিজেদের তিনটি গ্রুপ-পর্বের ম্যাচের মধ্যে দুটি হেরে অস্ট্রেলিয়া এখন গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে থাকা জিম্বাবোয়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ হারিয়েছে। সোমবার শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়া ৮ উইকেটে পরাজিত হয়েছিল। আর গত সপ্তাহে জিম্বাবোয়ের কাছে হার স্বীকার করেছিল তারা।
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপ-পর্ব থেকে বাদ পড়া এটি কেবল দ্বিতীয়বারের ঘটনা। জিম্বাবোয়ের কাছে প্রথমে হার। তার পর শ্রীলঙ্কার বিরুদ্ধেও হার৷ এবার অন্যদের ম্যাচে পয়েন্ট বাঁটোয়ারা হয়ে যাওয়ায় অস্ট্রেলিয়া নিজেদের ম্যাচ জিতলেও সুপার এইটে যাওয়ার পাত্তা সাফ৷
advertisement
advertisement
শ্রীলঙ্কায় জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টি বিঘ্ন ঘটিয়েছে। আর সেটাই বড় চিন্তায় ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়াকে৷ হিসেব ছিল, যদি বৃষ্টির কারণে জিম্বাবোয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচ না হয়, তা হলে দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেবে। যেহেতু গ্রুপ পর্বে কোনও ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা থাকে না৷
আরও পড়ুন- বিশ্বকাপে কি বিদায় আসন্ন অস্ট্রেলিয়ার ! জিম্বাবোয়ের জয় থেকে ভারত কীভাবে লাভবান হবে?
এদিকে, জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড এক পয়েন্ট করে পেলে জিম্বাবোয়ের পয়েন্ট হবে পাঁচ। তারা সুপার এইটের টিকিট পেয়ে গেল৷ অন্যদিকে, অস্ট্রেলিয়া ওমানের বিরুদ্ধে নিজেদের শেষ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হল ৪৷ ফলে তারা আর সুপার এইটে যেতে পারবে না৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 17, 2026 5:59 PM IST











