advertisement

IND vs AUS: বিশ্বকাপে আবার টিম ইন্ডিয়ার মাথা হেঁট, সেই 'পুরনো শত্রু'র হাতে স্বপ্ন শেষ!

Last Updated:

India vs Australia U19 World Cup 2024 Final: ফের তীরে এসে ডুবল তরী। ফের স্বপ্নভঙ্গের যন্ত্রণা। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। এ যেন গত বছর ১৯ নভেম্বরের পুনরাবৃত্তি। যুব বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের।

বেনোনি: ফের তীরে এসে ডুবল তরী। ফের স্বপ্নভঙ্গের যন্ত্রণা। প্রতিপক্ষ সেই অস্ট্রেলিয়া। এ যেন গত বছর ১৯ নভেম্বরের পুনরাবৃত্তি। রোহিত শর্মা-বিরাট কোহলিদের মতই গোটা প্রতিযোগিতায় অপরাজিত থেকে শেষ ল্যাপে এসে হোঁচট খেল উদয় সাহারন, সচিন দাশ, মুশির খানরা। যুব বিশ্বকাপের ফাইনালে সেভাবে কোনও লড়াই দিতে পারল না জুনিয়র টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার কাছে হার ৭৯ রানে। চতুর্থবারের জন্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতল ব্যাগি গ্রিনরা।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলগত ব্যাটিংয়ে ভর করে লড়াকু টোটোল করে ব্যাগি গ্রিনরা। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন হারজাস সিং। এছাড়া অধিনায়ক হিউ উইবজেন ৪৮, অলি পিক ৪৬ ও হ্যারি ডিক্সন ৪২ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাজ লিম্বানি।
advertisement
রান তাড়া করতে নেমে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা মুশির খান, উদয় সাহারন, সচিন ধাশরা সকলেই ফাইনালে ব্যর্থ হন। রান পাননি আর্শিন কুলকার্নিও। একমাত্র কিছুটা লড়াই করার চেষ্টা করেন আদর্শ সিং ও মুরুগান পেরুমাল অভিষেক। ৪৭ ও ৪২ রানের লড়াকু ইনিংস খেলেন আদর্শ ও মুরুগান। এই ২ জন বাদে মুশির খান ছাড়া কোনও ভারতীয় ব্যাটার ২০ রানের গণ্ডি টপকাতে পারেনি।
advertisement
advertisement
গত বছর ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল ভারতকে। ক্রিকেট প্রেমিরা আশা করেছিল দাদাদের বদলা নেবে ভাইরা। কিন্তু ফাইনালে এসে চোক করল অনূর্ধ্ব ১৯ দলও। শেষের দিকে মুরুগান কিছুটা লড়াই না করলে আরও লজ্জাজনক হারের সম্মুখীন হতে হত ভারতকে। ৪৩.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মাহিল ব্র্যাডম্যান ও রাফায়েল ম্যাকমিলান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs AUS: বিশ্বকাপে আবার টিম ইন্ডিয়ার মাথা হেঁট, সেই 'পুরনো শত্রু'র হাতে স্বপ্ন শেষ!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement