advertisement

চোট সমস্যায় পোগবা, আইএসএল শুরুর আগে চিন্তায় মোহনবাগান কোচ হুয়ান

Last Updated:

ATK Mohun Bagan coach Juan Ferrando concerned with injury of Florentin Pogba. চোট সমস্যায় পোগবা, আইএসএল শুরুর আগে চিন্তায় মোহনবাগান কোচ হুয়ান

অনুশীলনে খোশ মেজাজে মোহনবাগান ফুটবলাররা
অনুশীলনে খোশ মেজাজে মোহনবাগান ফুটবলাররা
#কলকাতা: হাতে আর দুটো সপ্তাহ বাকি নেই। মেরে কেটে দশ দিন। তারপরে আইএসএলর প্রথম ম্যাচে যাত্রা শুরু করবে এটিকে মোহনবাগান। কিন্তু তার আগে সবুজ মেরুন শিবিরে অল ইজ নট ওয়েল। চোট সমস্যায় পড়েছে সবুজ মেরুন ব্রিগেড। আইএসএলের প্রথম ম্যাচের আগে দুই ফুটবলারের চোট নিয়ে চিন্তায় হুয়ান ফেরান্দো।
আরও পড়ুন - বুমরাহর পিঠের চোট নিয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন শোয়েব আখতার, হঠাৎ ভিডিও ভাইরাল
এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ অনেক ঢাক ঢোল পিটিয়ে এনেছিলেন পল পোগবার দাদাকে। কিন্তু ফ্লোরেন্তিনো কলকাতা ময়দানে নজর কাড়তে ব্যর্থ। ডুরান্ড কাপে সেভাবে ভরসা জোগাতে পারেননি। তার উপর প্র্যাকটিসেও তিনি অনিয়মিত। আগামী ১০ অক্টোবর চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে মোহনবাগানের প্রথম ম্যাচ। সেখানে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
advertisement
পাশাপাশি জাতীয় শিবির থেকে চোট নিয়ে ফিরেছেন দীপক টাংরি। ১০ অক্টোবরের আগে তাঁর ফিট হয়ে ওঠার সম্ভাবনা কম। এদিকে, নভেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় আসছেন তিরি। লিগামেন্টের অপারেশনের পর তিনি স্পেনেই রিহ্যাব করছেন।
advertisement
উল্লেখ্য,আরও একবছর এই স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে চুক্তি রয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। রক্ষণের সমস্যা মেটাতে বর্তমানে চুক্তিবদ্ধ ছয় বিদেশির মধ্যে কোনও একজনকে ছেড়ে তাঁকে আইএসএলের স্কোয়াডে যুক্ত করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
অন্যদিকে অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল অনেকটাই মানিয়ে নিয়েছেন অনুশীলনে। তার একটু ফিটনেস সমস্যা ছিল। কিন্তু মাঝের সময়টা কঠিন প্র্যাকটিস করে নিজের ফিটনেস ফিরে পেয়েছেন ব্রেন্ডন। ভেতরের সূত্রের খবর হুয়ান ফেরান্ডকে নিয়ে ভেতর ভেতর খুব একটা খুশি নয়, ম্যানেজমেন্ট।
ডুরান্ড কাপে ব্যর্থ হয়েছিলেন, ঘরের মাঠে মালয়েশিয়ার দলের কাছে হেরে বিদায় নিতে হয়েছে এএফসি কাপ থেকে। আইএসএলের প্রথম চারটি ম্যাচের ফলের ওপর কিন্তু নির্ভর করছে এই স্প্যানিশ কোচের ভাগ্য।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চোট সমস্যায় পোগবা, আইএসএল শুরুর আগে চিন্তায় মোহনবাগান কোচ হুয়ান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement