advertisement

এটা খেলা নাকি ছেলেখেলা? ৪৩, ৫৫, ৬৭! আজ শ্রীলঙ্কা কোন লজ্জা ঢাকবে!

Last Updated:

Asia cup final: লজ্জার সামনে দাঁড়িয়ে শ্রীলঙ্কা! কতক্ষণ লড়াই করবে!

কলম্বো: এমন ম্যাচ দেখে আপনার মাথাতেও হয়তো এই কথাই ঘুরপাক খাচ্ছে! এটা খেলা নাকি ছেলেখেলা!
এশিয়া কাপ ফাইনাল বলে কথা। এশিয়া কাপ সেরা হওয়ার ম্যাচ। সেই ম্যাচে শ্রীলঙ্কার এমন দশা! তবে শ্রীলঙ্কার এর আগেও এমন ভরাডুবি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তারা ২০১২ সালে মাত্র ৪৩ রানে গুটিয়ে গিয়েছিল।
তারও অনেক আগে ১৯৮৬ সালে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৫৫ রানে শেষ করে দিয়েছিল শ্রীলঙ্কার ইনিংস। তবে হালফিলে শ্রীলঙ্কা এমন কাণ্ড ঘটায়নি। গত কয়েক বছরে শ্রীলঙ্কার ক্রিকেটের উন্নতিই হয়েছে। কিন্তু আজ হলটা কী!
advertisement
advertisement
আরও পড়ুন- ফাইনালে ভারতীয় দলে ৬ টি বদল,শ্রীলঙ্কা ভাঙল উইনিং কম্বিনেশন, দেখুন প্লেয়িং ১১
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামকে বলা হয় স্পিনারদের স্বর্গরাজ্য। সেখানে কি না এক পেসার দাপট দেখালেন! মহম্মদ সিরাজকে খেলতে ল্যাজে-গোবরে অবস্থা শ্রীলঙ্কার। সিরাজ একাই নিলেন ৫ উইকেট।
আরও পড়ুন- IND vs SL Asia Cup 2023 Final : কলম্বোর মেগা ফাইনালের টস আপডেট কারা করবে ব্যাট
কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চরিথ আশালাঙ্কার মতো তারকাদের ফেরালেন সিরাজ। আজকের দিনে সিরাজই ভারতীয় দলের নায়ক। এখন প্রশ্ন হল, এই শ্রীলঙ্কা কতক্ষণ আর লড়াই করবে! তাঁদের এর আগে ৪৩, ৫৫, ৬৭ রানের স্কোরের রেকর্ড রয়েছে। আজ তারা কোন লজ্জা ঢাকবে!
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এটা খেলা নাকি ছেলেখেলা? ৪৩, ৫৫, ৬৭! আজ শ্রীলঙ্কা কোন লজ্জা ঢাকবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement