advertisement

কলম্বিয়া ম্যাচই মেসিদের কাছে অগ্নিপরীক্ষা

Last Updated:

বুধবার লিও মেসির অগ্নিপরীক্ষা। গোটা দেশ তাকিয়ে ফুটবলের আধুনিক রাজপুত্রের দিকে।

#বুয়েনস আয়ার্স: বুধবার লিও মেসির অগ্নিপরীক্ষা। গোটা দেশ তাকিয়ে ফুটবলের আধুনিক রাজপুত্রের দিকে। কলম্বিয়া ম্যাচে ত্রাতা হিসেবে মেসিকে দেখতে চাইছেন মারাদোনাও। অবসর ভাঙার পর সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে হবে। মাঠে নামার আগে এমনটাই দাবি লিও মেসির।
এই সেই কোপার ফাইনাল। মার্কিন মুলুকে চিলির কাছে হারের পর আর্জেন্টিনা বিধ্বস্ত হয়েছিল অন্য কারণে। দেশের জার্সিতে তিনি আর খেলবেন না। ফাইনালের কিছু পরে মেসির এই ঘোষণা দুলিয়ে দিয়েছিল তামাম দুনিয়াকে।
পেলে থেকে মারাদোনা, প্লাতিনি থেকে পেপ গুয়ার্দিওলা -- মেসিকে মাঠে ফেরাতে প্রায় পায়ে পড়ে গিয়েছিলেন। জাতীয় দলের জার্সিতে অবশেষে তিনি ফিরেছেন। কিন্তু সেই ফেরা মোটেই সুখকর হয়নি। কেন চোট থাকা মেসিকে খেলানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর্জেন্টাইন কোচ ব্রাউজা। ব্রাজিলের বিরুদ্ধে আটকে গিয়ে ফ্যাকাসে লেগেছিল এলএম টেনকে। এবার তাঁর আরও বড় পরীক্ষা। সেই চারের দশক থেকে বিশ্বকাপ খেলছে আর্জেন্টিনা।
advertisement
advertisement
এবার কি রাশিয়ার ছাড়পত্র পাবেন মেসিরা ? এমন প্রশ্নের মুখে কোনও দিন পড়তে হয়নি মারাদোনার দেশকে। তাই কলম্বিয়া ম্যাচে মেসিকেই ত্রাতা হিসেবে চায় বুয়েনস আয়ার্স। চান মারাদোনাও। ভারতীয় সময় বুধবার ভোরে এদেশের মেসি ভক্তরাও তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে। কারণ এই ম্যাচ ঈশ্বরের পরীক্ষা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কলম্বিয়া ম্যাচই মেসিদের কাছে অগ্নিপরীক্ষা
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement