advertisement

Asian Games-র কী হবে? চিনে করোনা ছড়াচ্ছে হু হু করে, কী বলছেন অনুরাগ ঠাকুর

Last Updated:

চিনের হাংঝাউতে আয়োজিত ১৯ তম এশিয়ান গেমসের শুরু ১০ সেপ্টেম্বর হবে৷ এই টুর্নামেন্ট ১৫ দিন ধরে আয়োজন করে হবে৷

postponement of asian games for alarming covid 19 cases in china
postponement of asian games for alarming covid 19 cases in china
#নয়াদিল্লি: এশিয়ানগেমস ২০২২ চিনের হাংঝাউতে হওয়ার কথা৷ ১৯ তম মরশুমের এশিয়ান গেমস ১০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর অবধি হবে৷ কিন্তু খেলার এই মহাকুম্ভ কী আদৌ হবে? কারণ মেগা এই ইভেন্টের মাথায় করোনা ভাইরাস সংক্রমণের কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে৷ এই মুহূ্র্তে চিনে করোনার কালো মেঘ ছেয়ে রয়েছে৷ এমনকি পরিস্থিতি এতটাই ভয়ানক যে এশিয়ান গেমস স্থগিত হয়ে যেতে পারে৷ তবে এই নিয়ে কোনও সিদ্ধান্ত হবে কিনা তা নিয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি আসেনি৷ আসলে এশিয়ান স্পোর্টসে এই ইভেন্ট সব সেরাদের নিজেদের তুলে ধরার মঞ্চ৷ ভারতীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন সঠিক সময়ে এই  ইভেন্ট নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে৷ অর্থাৎ কোনও পক্ষই এই মুহূর্তে এশিয়ান গেমস নিয়ে কোনও কথা বলতে চাইছে না৷
সাংবাদিক সম্মেলনের সময়ে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়, চিনে ক্রমাগত কোভিড ১৯ মামলা যেভাবে চলছে তাতে কি এশিয়ান গেমস স্থগিত করে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তরে ক্রীড়ামন্ত্রী জানান , ‘‘ আমরা পরিস্থিতির ওপর নজর রেখেছি, এটা আয়োজক দেশের প্রস্তুতির ওপর নির্ভর করে৷ আগামী সময়ে এই বিষয়ে উচিত সিদ্ধান্ত নেওয়া হবে৷ ’’
advertisement
advertisement
২৬ হাজার অ্যাক্টিভ কেস
গত কিছু সময়ে চিনে কোভিড ১৯ সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ বর্তমান সময়ে চিনে ২৬, ৫৬৭ করোনার অ্যাক্টিভ কেস রয়েছে৷ যার মধ্যে ৪৫৮ জনের পরিস্থিতি গুরুতর৷ গত ২ বছর ধরে চিনে করোনা কেসে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে৷
advertisement
১০ সেপ্টেম্বর থেকে খেলা শুরু হবে
চিনের হাংঝাউতে আয়োজিত ১৯ তম এশিয়ান গেমসের শুরু ১০ সেপ্টেম্বর হবে৷ এই টুর্নামেন্ট ১৫ দিন ধরে আয়োজন করে হবে৷ এই এশিয়ান গেমসে ৪৫ দেশের ক্রীড়াবিদরা অংশ নেবেন৷ এশিয়ান গেমসে ৩৭ ধরণের খেলা হবে৷ যেখানে ক্রীড়াবিদরা নিজেদের দমদার পারফরম্যান্স দেবেন৷  এই ৩৭ খেলায় ২৮ টি খো এমন যা ২০২৪ -র প্যারিস অলিম্পিক্সেরও অংশ হতে চলেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games-র কী হবে? চিনে করোনা ছড়াচ্ছে হু হু করে, কী বলছেন অনুরাগ ঠাকুর
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement