advertisement

রোহিত-ঋষভদের প্রায় ৭ হাজার টাকার রেস্তোরাঁর বিল মেটালেন ক্রিকেট পাগল ভক্ত!

Last Updated:

চার ক্রিকেটারের বিল নিজের পকেট থেকেই মেটালেন ওই ভক্ত । ভারতীয় মুদ্রায় যা হয়েছিল ৬,৬৮৩ টাকা ।

#মেলবোর্ন: ভারতীয় ক্রিকেট আর ভারতীয় সিনেমা যেন অন্যই আবেগ এনে দেয় দেশবাসীর কাছে । ক্রিকেট আর সিনেমা ভালবাসেন না এমন মানুষ এ দেশে প্রায় বিরল বলা যায় । প্রিয় ক্রিকেট তারকাদের সামনে থেকে একটিবার দেখার, তাঁদের সঙ্গে হাত মেলানো বা একটা সেলফি তোলার জন্য মানুষ কত সাধ্য সাধনাই না করে । আর সেই আকাশের চাঁদ যখন না চাইতেই হাতের মুঠোয় এসে ধরা দেয়, তখন তা যেন স্বপ্নের রাজত্বেই নিয়ে যায় আমাদের । অস্ট্রেলিয়ার রাজধানী মেলবোর্নে এমনই ঘটনা ঘটল এক ক্রিকেটপ্রেমী ভারতীয়র সঙ্গে ।
নতুন বছরের আনন্দ সেলিব্রেট করতে শহরের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি ও তাঁর স্ত্রী । আর সেখানে গিয়েই চক্ষু চড়কগাছ । ২০২১ সাল তাঁর কাছে অন্য মাত্রায় ধরা দিল । দেখলেন অন্য একটি টেবলে চোখের সামনেই বসে রয়েছেন তাঁর প্রিয় ক্রিকেটাররা । রোহিত শর্মা, নভদীপ সাইনি, ঋষভ পন্থ আর শুভমন গিল । আনন্দের আতিশয্যে তাঁদের সঙ্গে যেচে আলাপ পরিচয় সারলেন ভক্ত । শুধু তাই নয়, আশ মিটিয়ে ছবি, ভিডিও, সেলফি সবই তোলা হল । ক্রিকেট পাগল ভক্তকে জড়িয়ে ধরলেন পন্থ । শুধু তাই নয়, রোহিত শর্মাকে তিনি অনুরোধ করলেন তাঁদের বিল মেটানোর অনুমতি দেওয়ার জন্য । শেষ পর্যন্ত চার ক্রিকেটারের বিল নিজের পকেট থেকেই মেটালেন ওই ভক্ত । ভারতীয় মুদ্রায় যা হয়েছিল ৬,৬৮৩ টাকা ।
advertisement
advertisement
advertisement
গোটা ঘটনাটির একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি । মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি ।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রোহিত-ঋষভদের প্রায় ৭ হাজার টাকার রেস্তোরাঁর বিল মেটালেন ক্রিকেট পাগল ভক্ত!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement