advertisement

Neymar: নেইমারকে ভালোবেসে সব সম্পত্তি উইল করে দিলেন ভক্ত! অবাক ব্রাজিলিয়ান তারকা

Last Updated:

আর নেইমার আমার ভালোবাসার মানুষ। তাই সব সম্পত্তি ওঁকে লিখে দিলাম

নেইমারকে সম্পত্তি দিলেন ভক্ত
নেইমারকে সম্পত্তি দিলেন ভক্ত
রিও: সারা পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার তিনি। সম্পত্তির দিক থেকেও মেসি অথবা রোনাল্ডোর কাছাকাছি থাকবেন। শেষ দশ বছর ধরে ব্রাজিলের এক নম্বর সুপারস্টার ফুটবলার। ইদানিং প্রচুর চোট পাচ্ছেন। তবুও নেইমারের ভক্ত সংখ্যার অভাব নেই। বর্তমান ব্রাজিল দলের তারকা নেইমারের প্রতি ভালোবাসা থেকে নিজের সব সম্পত্তি তাঁকে দিয়ে দিলেন ভক্ত। নিজের সম্পত্তি নেইমারকে লিখে দিলেন তিনি।
ফুটবলের প্রতি ভালোবাসা, তারকার প্রতি ভালোবাসা বা বলা যায় খেলাটার প্রতি আবেগ নেইমারের সঙ্গে পরিচয় করিয়েছিল এই ভক্তের। এরপর যত দিন গেছে ব্রাজিলিয়ান তারকার একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছেন তিনি। নেইমারকে ভাল লাগার মাত্রাটা এখন বাঁধনহারা। ফলে নিজের সব সম্পত্তি পিএসজি স্ট্রাইকারকে উইল করে লিখে দিলেন ওই ভক্ত। কতটা একজন তারকাকে ভালোবাসলে পরে নিজের সব কিছু দিয়ে যাওয়ার মতো ভাবনা কারো মাথায় আসে তা নিয়েই জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে।
advertisement
advertisement
ওর বাবার সঙ্গে নেইমারের সম্পর্ক আমাকে নিজের বাবার সঙ্গে আমার সম্পর্কের অনেক কিছু মনে করিয়ে দেয়। আমার বাবা মারা গিয়েছেন। আমার শরীরের অবস্থাও ভাল নয়। এই কারণে, আমি দেখলাম যে আমার সম্পত্তি দিয়ে যাওয়ার মতো কেউ নেই। আমি চাই না সরকার কিংবা আমার সঙ্গে যোগাযোগ না থাকা আত্মীয়-স্বজন আমার সম্পত্তি নিয়ে যাক।
advertisement
আর নেইমার আমার ভালোবাসার মানুষ। তাই সব সম্পত্তি ওঁকে লিখে দিলাম। নেইমার নিজেও অবাক ওই ভক্তের এমন কাণ্ডে। তবে তিনি ওই সম্পত্তি গ্রহণ করবেন নাকি ফেরত করে দেবেন সেটা বোঝা যায়নি। তবে ওই ভক্ত জানিয়েছেন তিনি মৃত্যুর আগে দেখতে চান নেইমার তার দেওয়া সম্পত্তি গ্রহণ করছেন। এমনটা হলে শান্তিতে মরতে পারবেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Neymar: নেইমারকে ভালোবেসে সব সম্পত্তি উইল করে দিলেন ভক্ত! অবাক ব্রাজিলিয়ান তারকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement