advertisement

Cristiano Ronaldo: মাঝমাঠ থেকে অবিশ্বাস্য গোল রোনাল্ডোর, এটাই কি বছরের সেরা গোল, ভাইরাল ভিডিও

Last Updated:

Cristiano Ronaldo Scored an Unbelievable Goal Viral Video: সৌদি প্রো লিগে মাঝমাঠ থেকে যে গোলটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করলেন তা দেখে অবাক গোটা ফুটবল বিশ্ব।

মাঝমাঠ থেকে অবিশ্বাস্য় গোল রোনাল্ডোর
মাঝমাঠ থেকে অবিশ্বাস্য় গোল রোনাল্ডোর
বয়স বাড়লেও তাঁর গোলের খিদে যে এতটুকু কমেনি তা বারবার প্রমাণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের আল নাসেরের হয়ে এই নিয়ে দ্বিতীয় মরশুম সিআরসেভেনের। ইতিমধ্যেই এশিয়ার ফুটবলেও নিজের জাত চিনিয়েছেন তিনি। তবে শুক্রবার যে গোলটি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করলেন তা দেখে অবাক গোটা ফুটবল বিশ্ব।
সৌদি প্রো লিগে আখদাউদের বিরুদ্ধে অবিশ্বাস্য এই গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচে ৩-০ গোলে জেতে আলনেসের। ম্যাচের ৭৭ মিনিটে প্রথম গোল করেন রোনাল্ডো। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় ও অবিশ্বাস্য গোলটি করেন পর্তুগীজ মহাতারকা।
ম্যাচের ৮০ মিনিটে আল নাসেরর আক্রমণ গোলপোস্ট ছেড়ে অনেকটা এগিয় এসে আখদাউদের গোলকিপার বাঁচিয়ে দেন। কিন্তু সেই বল পেয়ে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রায় মাঝমাঠ থেকে বল চিপ করে দেন রোনাল্ডো। নিখুঁত সেই শট গোলকিপার ও ডিফেন্সকে ভেদ করে জালে জড়িয়ে যায়।
advertisement
advertisement
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই গোল ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ফিফা প্রতি বছর সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড দিয়ে থাকে। রোনাল্ডো ফ্যানেরা এই গোলকে সেরা অ্যাওয়ার্ড দেওয়ার দাবিও জানাতে শুরু করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cristiano Ronaldo: মাঝমাঠ থেকে অবিশ্বাস্য গোল রোনাল্ডোর, এটাই কি বছরের সেরা গোল, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement