advertisement

বুমরাহকে ছাড়াও ভারত জিততে জানে, টি২০ বিশ্বকাপের আগে হুঁশিয়ারি প্রাক্তন ক্রিকেটারের

Last Updated:

বুমরাহের বিশ্বকাপে না থাকাটা যে ভারতীয় দলের কাছে অপূরণীয় ক্ষতি সেটা মানছেন আকাশ চোপড়া। তবে তিনি মনে করেন টিম ইন্ডিয়ার বুমরাহকে ছাড়াও ম্য়াচ জেতার ক্ষমতা রয়েছে

#নয়াদিল্লি: পিঠে চোটের কারণে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। টিম ইন্ডিয়ার কাছে যে এটা অনেক বড় ধাক্কা, তা নতুন করে বলার কিছু নেই। বর্তমানে কোনও ভারতীয় পেসারের পক্ষে বুমরাহের পরিবর্ত হওয়ার মত দক্ষতা নেই সেই কথাও সত্য়ি। এশিয়া কাপের সময়ও চোটের কারণে দলের বাইরে ছিলেন বুমবুম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোট সারিয়ে দলে ফিরলেও পের পিঠের ব্য়াথায় কাবু বুমরাহ। তবে বুমরাহকে ছাড়াও যে টিম ইন্ডিয়া জিততে জানে সেই কথা সাফ জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে বিশেষজ্ঞ আকাশ চোপড়া।
বুমরাহের বিশ্বকাপে না থাকাটা যে ভারতীয় দলের কাছে অপূরণীয় ক্ষতি সেটা মানছেন আকাশ চোপড়া। তবে তিনি মনে করেন টিম ইন্ডিয়ার বুমরাহকে ছাড়াও ম্য়াচ জেতার ক্ষমতা রয়েছে। নিজের ইউটিউব চ্য়ানেলে আকাশ চোপড়া বলেন,'ভারতের বিশ্বকাপ স্কোয়াডে বুমরাহের অনুপস্থিতি তাদের বোলিং আক্রমণকে দুর্বল করবে ঠিকই। তবে টিম ইন্ডিয়া জানে কিভাবে তাকে ছাড়া জিততে হয়।'
advertisement
এছাড়াও আকাশ চোপড়া বলেন, 'জসপ্রিত বুমরাহ অপরিবর্তনীয়। কিন্তু আমাদের বুমরাহের সঙ্গে ও ছাড়া ভারতের রেকর্ড দেখতে হবে। সেটা খুব একটা আলাদা নয়। গত এক বছরে বুমরাহকে ছাড়াও ভারতীয় দল ভালো পারফর্ম করেছে। উল্লেখ্য গুরুত্বপূর্ণ বিষয় হল যে দল তাকে ছাড়া কীভাবে জিততে হয় তা জানে।' এছাড়া আকাশ চোপড়া মনে করেন আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতীয় দল ভালো পারফর্ম করবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বুমরাহের যদি সত্যিই পিঠে স্ট্রেস ফ্র্যাকচার থাকে, তবে ডানহাতি পেসার এই প্রথমবারের এই চোটের সাথে মোকাবিলা করবেন না। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফিরে আসার পর, স্ক্যানে দেখা যায় যে তার পিঠের নিচের দিকে স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে এবং এটি তাকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল। বুমরার চোট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আকাশ চোপড়া।
advertisement
তিনি বলেছেন, 'জসপ্রিত বুমরাহ ভারতীয় বোলিংয়ের মেরুদণ্ড। আমি নিয়মিত তার ফিটনেস উদ্বেগের গুরুত্ব তুলে ধরেছি। ফিরে আসার পর নিয়মিত খেলছেন না মানে আপনি পুরোপুরি ফিট নন। এই পিঠের চোটের পুনরাবৃত্তি হচ্ছে, তাকে বারবার বিরক্ত করছে। এই চোটের সঙ্গে ক্রমাগত খেলার চাপের কোনো সম্পর্ক নেই। তার ওয়ার্ক লোড আগের থেকে কমানো হযেছে। তা সত্ত্বেও যদি কোনও সমস্যা হয়, তবে এটি উদ্বেগের কারণ।'
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বুমরাহকে ছাড়াও ভারত জিততে জানে, টি২০ বিশ্বকাপের আগে হুঁশিয়ারি প্রাক্তন ক্রিকেটারের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement