advertisement

ISL 2026: আইএসএল আয়োজন করবে ফেডারেশনই, আগামী সপ্তাহে দিনক্ষণ ঘোষণা! জানাল এআইএফএফ

Last Updated:

আইএসএল অনিশ্চিত হয়ে পড়ায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেন ভারতীয় ফুটবলাররাও৷

ফাইল ছবি- পিটিআই
ফাইল ছবি- পিটিআই
অবশেষে কাটতে চলেছে আইএসএল জট৷ ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, আগামী সপ্তাহেই ২০২৬ সালের আইএসএল-এর নির্ঘণ্ট ঘোষণা করা হবে৷
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের জরুরি কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দেশের শীর্ষস্তরের পুরুষদের ফুটবল লিগ এবার ফেডারেশন নিজেই পরিচালনা করবে। এআইএফএফ-আইএসএল কো-অর্ডিনেশন কমিটির রিপোর্ট খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লিগ কবে থেকে শুরু হবে, সেই তারিখ আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
চুক্তি সংক্রান্ত জটিলতায় এফএসডিএল সরে দাঁড়ানোর পর আইএসএল-এর আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল৷ যার জেরে গত বছর শুরুর কথা থাকলেও দেশের এক নম্বর লিগের আয়োজনই করতে পারেনি ফেডারেশন৷ এফএসডিএল-এর পর আইএসএল নিয়ে নতুন করে কোনও বাণিজ্যিক সংস্থা আগ্রহ না দেখানোয় পরিস্থিতি আরও জটিল হয়৷ আইএসএল আয়োজনের জন্য ক্লাবগুলির সঙ্গে ফেডারেশনের বৈঠকও হয়েছিল৷
advertisement
advertisement
এ দিকে আইএসএল অনিশ্চিত হয়ে পড়ায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেন ভারতীয় ফুটবলাররাও৷ গতকালই আইএসএল আয়োজনের আর্জি জানিয়ে সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন গুরপ্রীত সিং সাঁধু, সুনীল ছেত্রী সহ একঝাঁক তারকা ফুটবলার৷ ভারতীয় ফুটবলের অচলাবস্থা নিয়ে ফিফা-র দৃষ্টিও আকর্ষণ করেন তাঁরা৷ তার পরের দিনই ফুটবলার এবং ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিল ফেডারেশন৷ তবে এত দেরি হয়ে যাওয়ার পর কোন ফর্ম্যাটে ফেডারেশন লিগ আয়োজন করে, তা কতটা সফল হয়, সেদিকেই এখন নজর থাকবে ফুটবলপ্রেমীদের৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ISL 2026: আইএসএল আয়োজন করবে ফেডারেশনই, আগামী সপ্তাহে দিনক্ষণ ঘোষণা! জানাল এআইএফএফ
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement