advertisement

এবারের টি-২০ বিশ্বকাপে এখনও সেরা ৫ ব্যাটার কারা? সেমির আগে দেখে নিন তালিকা

Last Updated:

Top Five Run Scorer Batter Till Now In T20 World Cup 2026: চলুন সুপার-৮ পর্ব শেষ হওয়ার পর জেনে নেওয়া যাক, এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন কারা। রইল প্রথম পাঁচ জনের তালিকা।

News18
News18
দেখতে দেখতে দুটি রাউন্ড অতিক্রম করে শেষ চারের লড়াইয়ে এসে পৌছেছে টি-২০ বিশ্বকাপ ২০২৬। পুরো টুর্নামেন্ট জুড়ে ছক্কা-চারের বৃষ্টি হচ্ছে এবং ব্যাটাররা দারুণ ব্যাটিং করছেন। চলুন সুপার-৮ পর্ব শেষ হওয়ার পর জেনে নেওয়া যাক, এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেছেন কারা। রইল প্রথম পাঁচ জনের তালিকা।
১. শাহিবজাদা ফারহান: সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। তিনি ৭ ম্যাচের ৬ ইনিংসে ৭৬.৬০ গড় ও ১৬০.২৫ স্ট্রাইক রেটে ৩৮৩ রান করেছেন। এই সময়ে তিনি ২টি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন।
২. বি.জে. বেনেট: দ্বিতীয় স্থানে আছেন জিম্বাবোয়ের বি.জে. বেনেট। তিনি ৬ ম্যাচের ৬ ইনিংসে ১৪৬ গড় ও ১৩৪.৫৬ স্ট্রাইক রেটে ২৯২ রান করেছেন। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ৩টি অর্ধশতরান। বেনেটের ব্যাটিং এবারের টি-২০ বিশ্বকাপের অন্যতম সেরা প্রাপ্তি।
advertisement
advertisement
৩. এডেন মার্করাম: তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ও তারকা ব্যাটার এডেন মার্করাম। তিনি ৭ ম্যাচের ৭ ইনিংসে ৫৩.৬০ গড় ও ১৭৫.১৬ স্ট্রাইক রেটে ২৬৮ রান করেছেন। এই সময়ে তিনি ৩টি অর্ধশতরান করেছেন।
৪. শিমরন হেটমায়ার: চতুর্থ স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার শিমরন হেটমায়ার। তিনি ৭ ম্যাচের ৭ ইনিংসে ৪১.৩৩ গড় ও ১৮৬.৪৬ স্ট্রাইক রেটে ২৪৮ রান করেছেন। এই সময়ে তিনি ২টি অর্ধশতরান করেছেন।
advertisement
৫. সূর্যকুমার যাদব: এই তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি ৭ ম্যাচের ৭ ইনিংসে ৪১.৩৩ গড় ও ১৮৬.৪৬ স্ট্রাইক রেটে ২৩১ রান করেছেন এবং একটি অর্ধশতরান করেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এবারের টি-২০ বিশ্বকাপে এখনও সেরা ৫ ব্যাটার কারা? সেমির আগে দেখে নিন তালিকা
Next Article
advertisement
WBHS: স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা, কারা পাবেন এই সুবিধা? জেনে নিন
স্বাস্থ্য প্রকল্পে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! ২ লক্ষ টাকা বাড়ল ক্যাশলেস চিকিৎসার সীমা
  • পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WBHS)–এ বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

  • পেনশনভোগীদের জন্য ২ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়ানোর ঘোষণা

  • জটিল IPD চিকিৎসার ক্ষেত্রে ২ লক্ষের বেশি খরচ হলেও মিলবে সুবিধা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement