advertisement

Gautam Gambhir: বেজে গেল গম্ভীরের ওয়ার্নিং বেল! সামনে কঠিন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কোচের সামনে

Last Updated:

Gautam Gambhir: ভারতীয় দলের কোচ হিসেবে টি-২০ সিরিজের শুরুটা যতটা ভাল হয়েছিল গম্ভীরের, প্রথম ওডিআই সিরিজটা গেল ততটাই খারাপভাবে। এবার কঠিন চ্যালেঞ্জের সামনে গম্ভীর।

গৌতম গম্ভীর
গৌতম গম্ভীর
কলম্বো: ভারতীয় দলের কোচ হিসেবে টি-২০ সিরিজের শুরুটা যতটা ভাল হয়েছিল গম্ভীরের, প্রথম ওডিআই সিরিজটা গেল ততটাই খারাপভাবে। একদিনের ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে ভারত বর্তমানে এক নম্বরে। সেখানে শ্রীলঙ্কা রয়েছে ৭ নম্বরে। ২৭ বছর পর ভারতকে দ্বিপাক্ষিক সিরিজে হারাল শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার ট্র্যাক রেকর্ড একেবারে ভাল নয়। সেই দলের বিরুদ্ধে সিরিজ হারলে স্বভাবতই কাটাচেরা হবে।
দলের খারাপ পারফরম্যান্স তো রয়েছেই একইসঙ্গে একদিনের সিরিজে গৌতম গম্ভীর ও রোহিত শর্মার জুটির শুরুটাও ভাল হল না। বিশেষ করে একদিনের সিরিজে পূর্ণ শক্তির ব্যাটিং লাইন নিয়েও কেন এমন ভরাডুবি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে রান তাড়া কররার ক্ষেত্রে সমস্যার এটা যেমন সত্যি, ঠিক তেমনই ভারতীয় ব্যাটাররা স্পিন খেলায় কতটা পারদর্শী তা বলার অপেক্ষা রাখে না। তারপরও এই হাল মেনে নিতে পারছেন না অনেকেই।
advertisement
টি-২০ বিশ্বকাপ জয় এখন অতীত। সামনে ভারতের যে বড় আইসিসি ট্রফি রয়েছে তারমধ্যে অন্যতম হল চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটি পাকা করা। ফলে ওডিআই ও টেস্ট ক্রিকেটেই মূল ফোকাস রাখা উচিত টিম ইন্ডিয়ার। সামনে একমাসের বিরতির পর এই বছরে ঠাসা ক্রীড়াসূচিতে এখন পর্যন্ত কোমও ওডিআই সিরিজ নেই। ভারতের পরবর্তী ওডিআই সিরিজ পরের বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে।
advertisement
advertisement
ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ গম্ভীরের কাছে অনেকটা ওয়ার্নিং বেল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খুব একটা ওডিআই সিরিজও নেই গম্ভীরের হাতে চূড়ান্ত দল তৈরি করার জন্য। ফলে আগামী দিনে চ্যালেঞ্জ কতটা কঠিন হতে যাচ্ছে গৌতম গম্ভীর তা এখন থেকেই টের পেতে শুরু করেছে। তারউপর পাকিস্তানে বা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হলে এশিয়ান উইকেটে স্পিনাররা সাহায্য পাবে। শ্রীলঙ্কার সিরিজের ফল কিছুটা হলেও ভাবাবে সদ্য নিযুক্ত টিম ইন্ডিয়ার হেডস্যারকে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Gautam Gambhir: বেজে গেল গম্ভীরের ওয়ার্নিং বেল! সামনে কঠিন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কোচের সামনে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement