বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে বিপত্তি! ইডেনে বল লেগে আহত বেহালার মহিলা
- Reported by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
ICC T20 World Cup 2026: ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে খেলা দেখতে গিয়ে আহত হলেন এক দর্শক। ঘটনাটি ঘটে ইডেন গার্ডেন্স–এর ই ব্লকে।
ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচ চলাকালীন গ্যালারিতে বসে খেলা দেখতে গিয়ে আহত হলেন এক দর্শক। ঘটনাটি ঘটে ইডেন গার্ডেন্স–এর ই ব্লকে। খেলার সময় হঠাৎ একটি বল উড়ে এসে এক মহিলার চোখের ওপরে লাগে এবং গুরুতর আহত হন তিনি। বল লাগার পরই যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় আহত মহিলাকে। আশপাশের দর্শক ও কর্তব্যরত কর্মীরা দ্রুত তাকে সাহায্য করেন এবং মাঠের চিকিৎসাকর্মীদের খবর দেন।
আহত মহিলার নাম মল্লিকা মণ্ডল, বয়স ৫৭ বছর। তিনি বেহালা পাঠক পাড়ার বাসিন্দা। তার নাকে আঘাত লাগে বলে জানা গেছে। পরে তাকে তড়িঘড়ি স্টেডিয়াম থেকে বের করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে ট্রমা কেয়ার কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত তার অবস্থা স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
advertisement
advertisement
এদিকে, ম্যাচে ফের একবার লডাকু ক্রিকেট খেলে সকলের মন জয় করে নিল ইতালি। নেপালকে হারানোর পর ইংল্যান্ডের বিরুদ্ধে যথেষ্ট লড়াই দিল প্রথমবার টি-২০ বিশ্বকাপ খেলতে আসা ইতালি। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান করে ইতালি। সর্বোচ্চ ৫৩ রান করেন উইল জ্যাকস। রান তাড়া করতে ২০ ওভারে ১৭৮ রানে অলআউট হয়ে যায় ইতালি। সর্বোচ্চ ৬০ রান করেন বেঞ্জামিব মানেত্তি। এই জয়ের ফলে সুপার এইটের টিকিট পাকা করে ফেলল ইংল্যান্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 16, 2026 8:15 PM IST










