advertisement

IND VS ENG: 'আমি টিম ইন্ডিয়ার ক্রিকেটার', মাঠে ঢুকে পড়া এই যুবক কে?

Last Updated:

লর্ডসের মাঠে ভারত-ইংল্যান্ড ম্যাচের মাঝে সেই যুবক ৬৯ নম্বর জার্সি পরে মাঠে প্রবেশ করেন।

#লন্ডন: খেলার মাঠে এটা কোনও নতুন ব্য়াপার নয়। অনেক সময়ই খেলার মাঠে ভক্তরা ঢুকে পড়েন। প্রিয় তারকার কাছে ছুটে যান কেউ কেউ। অনেকে আবার অকারণে সারা মাঠে দৌড়ে বেড়ান। তবে এর আগে কোনও সমর্থক এমনটা হয়তো করেননি। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। ম্যাচের তৃতীয় দিন ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়ে এক যুবক আচমকা মাঠে ঢুকে পড়লেন। তার পর জার্সিতে বিসিসিআই-এর লোগো দেখিয়ে দাবি করলেন, তিনি নাকি টিম ইন্ডিয়ার ক্রিকেটার। সেই যুবকের গায়ে ভারতীয় দলের জার্সি ছিল। লর্ডসের মতো ঐতিহ্যশালী মাঠে নিরাপত্তার ঢিলেঢালা অবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেল। নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে ম্যাচের মাঝে কী করে সেই সমর্থক সোজা মাঠে ঢুকে পড়লেন!
তৃতীয় দিন ওই যুবকই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন যেন! সেই যুবক কোনও প্রিয় তারকার সঙ্গে দেখা করতে অবশ্য মাঠে প্রবেশ করেননি। সেই যুবক ৬৯ নম্বর জার্সি পরে মাঠে প্রবেশ করেন। জার্সিতে নাম লেখা ছিল- জারবো। তিনি ভারতীয় নন। তবে তিনি যে ভারতীয় দলের ফ্যান তাতে কোনও সন্দেহ নেই। জারবোর এন্ট্রি ভারতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে মাঠের আম্পায়ারদের হতভম্ব করে দিয়েছিল। ম্যাচ সাময়িক বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা কাটাকাটি হয় সেই যুবকের। তিনি বারবার নিজেকে ভারতীয় দলের ক্রিকেটার বলে দাবি করতে থাকেন। মাঠের মাঝখানে এমন কাণ্ড দেখে মহম্মদ সিরাজ থেকে শুরু করে ভারতীয় দলের একাধিক তারকা হেসে কুটোপাটি খান।
advertisement
advertisement
নিরাপত্তারক্ষীরা অবশ্য সেই যুবককে তড়িঘড়ি মাঠ থেকে বের করে দেন। ইংল্যান্ডের মাঠে অবশ্য ভারতীয় ক্রিকেটারদের হেনস্থা করার পরম্পরা চলছেই। এদিন কে এল রাহুলের উপর বিয়ারের বোতলের ঢাকনা ছুড়ে মারেন ইংল্যান্ডের এক সমর্থক। কে এল রাহুল সেই সময় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন। রাহুল টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির কাছে এই নিয়ে অভিযোগও জানিয়েছিলেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND VS ENG: 'আমি টিম ইন্ডিয়ার ক্রিকেটার', মাঠে ঢুকে পড়া এই যুবক কে?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement