advertisement

North 24 Parganas News: ছুটে এসে বাইককে উড়িয়ে দিল পিকআপ ভ্যান, মর্মান্তিক মৃত্যু যুবকের

Last Updated:

টাকি রোডের উপর মধ্যমপুর স্কুল মাঠের সামনে পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসানুর গাজির

পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু যুবকের
পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু যুবকের
উত্তর ২৪ পরগনা: পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে টাকি রোডের উপর। মৃত যুবকের নাম হাসানুর গাজি (২৩)।
টাকি রোডের উপর মধ্যমপুর স্কুল মাঠের সামনে পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থিত একটি পিকনিক স্পটে কাজ করত মৃত যুবক। কাজ সেরে গভীর রাতে বাড়ি ফিরছিল। মৃত হাসানুর গাজির বাইকে আরও এক সহকর্মী ছিল। হঠাৎই সামনের দিক থেকে একটি পিকআপ ভ্যান এসে ধাক্কা মারে।
advertisement
advertisement
ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসানুরের। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আছে তার সহকর্মী।
আরও খবর পড়তে ফলো করুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর এলাকাবাসী ফোন করে পুলিশকে খবর দেয়। বসিরহাট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশমার্গে পাঠিয়েছে। মৃত যুবকের বাড়ি শাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর এলাকায়। এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
জুলফিকার মোল্লা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: ছুটে এসে বাইককে উড়িয়ে দিল পিকআপ ভ্যান, মর্মান্তিক মৃত্যু যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement