advertisement

Snake Bite: অজান্তেই কামড়ে দিয়েছিল বিষধর কালাচ, যুবক যা করলেন, অবাক চিকিৎসকরা

Last Updated:

এ দিন সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগণার (North 24 Parganas) গাইঘাটা থানা এলাকার ধরমপুর এলাকার ব্রাহ্মণপাড়ায় (Snake Bite)৷

হাসপাতালে চিকিৎসাধীন রিঙ্কু মণ্ডল (বাঁদিকে)৷ এই সাপটিই কামড়েছিল তাঁকে৷
হাসপাতালে চিকিৎসাধীন রিঙ্কু মণ্ডল (বাঁদিকে)৷ এই সাপটিই কামড়েছিল তাঁকে৷
#হাবড়া: কাজ করতে করতে নিজের অজান্তেই কামড়ে দিয়েছিব বিষধর কালাচ সাপ (Snake)৷ টেরও পাননি যুবক৷ কিন্তু ভাগ্য ভাল, পাশে থাকা একজন তা দেখতে পেয়েছিলেন৷ যদিও সাপে কামড়েছে জানার পরেও মাথা ঠান্ডা রেখেছিলেন ওই যুবক৷ ঘাতক সাপটিকে ধরেই সোজা হাসপাতালে হাজির হলেন তিনি৷ চিকিৎসকদের তৎপরতায় আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল৷
এ দিন সকালে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগণার (North 24 Parganas) গাইঘাটা থানা এলাকার ধরমপুর এলাকার ব্রাহ্মণপাড়ায়৷ যদিও যুবকের সাহস দেখে অবাক হাসপাতালের চিকিৎসক এবং কর্মীরা৷
advertisement
এ দিন সকালে ধরমপুরের ব্রাহ্মণপাড়ায় একটি গাড়িতে মাল তুলছিলেন রিঙ্কু মণ্ডল নামে এক যুবক৷ তখনই গাড়ির মধ্যে একটি ঝুড়ি রাখতে যান রিঙ্কু৷ সেই ঝুড়িতেই ঘাপটি মেরে ছিল একটি কালাচ সাপ৷ রিঙ্কুর অজান্তেই তাঁর হাতের আঙুলে কামড়ে দেয় সাপটি৷ যদিও সামান্য জ্বালা করায় রিঙ্কু ভেবেছিলেন পিপড়ে জাতীয় কিছু তাঁকে কামড়েছে৷
advertisement
যদিও ম্যাটাডোর গাড়িটির উপরে থাকা আর এক ব্যক্ত সাপটিকে দেখতে পান৷ সঙ্গে সঙ্গে তিনি বাকিদের সতর্ক করেন৷ ততক্ষণে যুবকের হাতে জ্বালাও বাড়তে থাকে৷ যদিও ঘাবড়ে যাননি তিনি৷ ওই যুবকের সহকর্মীরাই সাপটিকে ধরে একটি বোতলে ভরে ফেলেন৷ এর পর ওই যুবক এবং সাপটিকে নিয়ে সোজা হাবড়া হাসপাতালে পৌঁছন তাঁরা৷ চিকিৎসার পর ধীরে ধীরে স্থিতিশীল হয়ে ওঠেন ওই যুবক৷
advertisement
যে সাপটি ওই যুবককে কামড়ায়, সেটি কালাচ প্রজাতির৷ এই সাপ অত্যন্ত বিষধর বলেই পরিচিত৷ সময় মতো চিকিৎসা না হলে এই সাপ কামড়ালে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে৷
Jiaul Alam
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Snake Bite: অজান্তেই কামড়ে দিয়েছিল বিষধর কালাচ, যুবক যা করলেন, অবাক চিকিৎসকরা
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement