advertisement

বার্ষিক মহাযজ্ঞ এবং পুজোপাঠ শুরু হলো ৫১ সতীপীঠের অন্যতম তমলুকের বর্গভীমা মন্দিরে

Last Updated:
SUJIT BHOWMIK
#তমলুক: তমলুকের প্রাচীন বর্গভীমা মন্দিরে শুরু হলো মহাযজ্ঞ। তমলুকের রাজা তাম্রধ্বজের হাত ধরে তমলুকে প্রতিষ্ঠিত হয় বর্গভীমা মন্দির। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল তমলুকে। সেই থেকে সতীর ৫১ পিঠের এক পিঠ হিসাবে পরিচিত।
এখানে মা বর্গভীমা কালী রুপে অধিষ্ঠিত। এই মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল তা অজানা। এই মন্দিরের দেবী খুবই জাগ্রত। তাই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এই মন্দিরে এসে ভিড় জমান এবং তাঁদের মানত করে থাকেন। ভক্তদের বিশ্বাস, এখানে মায়ের কাছে মানত করলে বিফলে যায় না। তাই মন্দিরে ভক্তদের ভিড় দিনে দিনে বেড়েই চলেছে।
advertisement
advertisement
নিত্য পুজোর পাশাপাশি বিশেষ বিশেষ দিনে পুজো-আচ্চা করা হয় এখানে। ১০ ও ১১ ডিসেম্বর মন্দিরের বার্ষিক অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে মহাযঞ্জ। সোমবার সকাল থেকে মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে নানা আলোক সজ্জা ও ফুলের সাজে। আগামী ১১ই ডিসেম্বর পর্যন্ত চলবে পুজোর আচার অনুষ্ঠান।
IMG-20191210-WA0058
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বার্ষিক মহাযজ্ঞ এবং পুজোপাঠ শুরু হলো ৫১ সতীপীঠের অন্যতম তমলুকের বর্গভীমা মন্দিরে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement