Hooghly News: সপ্তাহের প্রথম দিনেই কাজে ব্যাহত চুঁচুড়া পৌরসভা !গেট আটকে প্রতিবাদে অস্থায়ী কর্মচারীরা
- Reported by:Rahi Haldar
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
মজুরি বৃদ্ধির দাবিতে অনড়, হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিকরা। সপ্তাহের প্রথম দিনে পুরসভার গেট আটকে কাজে না যোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অস্থায়ী কর্মচারীরা।
রাহী হালদার, হুগলি: মজুরি বৃদ্ধির দাবিতে অনড়, হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিকরা। সপ্তাহের প্রথম দিনে পুরসভার গেট আটকে কাজে না যোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে অস্থায়ী কর্মচারীরা। যার ফলে বিপাকে পড়েছে পুরসভার সমস্ত কাজ। সোমবার সকাল থেকে হুগলি চুঁচুড়া পৌরসভার অফিস পুরো খালি। পুরসভার গেটের সামনে দাঁড়িয়ে অবস্থান- করছেন অস্থায়ী কর্মচারীরা।
সূত্রের খবর, গত ৩১ মে পুরসভার বোর্ড মিটিং শেষে শ্রমিক কর্মচারীদের সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে যান চেয়ারম্যান। আলোচনা করে যতক্ষন না সমস্যার সমাধান হচ্ছে, শ্রমিকদের মজুরির দাবী মিটছে ততক্ষণ চলবে এই আন্দোলন এমন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত কর্মচারীরা। জল, বিদ্যুৎ অ্যাম্বুলেন্স জরুরি পরিষেবা ছাড়া সব দফতর বন্ধ থাকবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি সাফাই কর্মিরা কাজে যোগ দেয়নি।সাফাই এর গাড়ি বেরোতে দেওয়া হয়নি। এই কর্ম বিরতি লাগাতার চললে শহর আবার আস্তাকুঁড়ে পরিনত হব শুধু সময়ের অপেক্ষা বলছেন এলাকার মানুষরা।
advertisement
এই বিষয়ে পুরসভার চেয়ারম্যান অমিত রায় জানিয়েছেন, উদ্দেশপ্রণোদিতভাবে পুরসভার কাজকে ব্যাহত করার জন্য কিছু মুষ্টিমেয় স্বার্থলোভী লোক এই ধরনের কাজ করছে। ২০২২ এ নতুন বোর্ডে ৬২০ টাকা মজুরি বৃদ্ধি করা হয়েছিল। আবারো অনৈতিকভাবে মজুরিবৃদ্ধির দাবি জানাচ্ছে তারা। যদিও চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়েছেন, সমস্ত অস্থায়ী কর্মীর দৈনিক কাজ ভিত্তিক বেতন। যারা কাজে যোগ দিচ্ছে না তাদের বেতন কাটা যাচ্ছে। অন্যদিকে একটানা ছদিন যদি কাজ বন্ধ থাকে তাহলে সেই কর্মচারীর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেয়া হবে। তার বদলে অন্য অস্থায়ী কর্মচারীর নিয়োগ করা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 02, 2025 8:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: সপ্তাহের প্রথম দিনেই কাজে ব্যাহত চুঁচুড়া পৌরসভা !গেট আটকে প্রতিবাদে অস্থায়ী কর্মচারীরা










