advertisement

শ্যালিকাকে কাজ দেওয়ার নাম করে পাচার করে দিচ্ছিলেন জামাইবাবু

Last Updated:
#কলকাতা : রমরমিয়ে চলছিল নারী পাচারের ঘটনা ৷ বুধবার একজন নাবালিকা ও অন্যজন তরুণী ৷ উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ ৷
বিহারের মতিহার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয় পাচার হওয়া দুই মহিলাকে ৷ এই ঘটনায় ধৄত নাবালিকার জামাইবাবু ৷ নাম বাঞ্চা মন্ডল ৷ নাবালিকার মায়ের অভিযোগ মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাচ্ছিল জামাইবাবু ৷ তারপর থেকেই নিখোঁজ ছিল সে ৷
নাবালিকা ছাড়াও নিখোঁজ প্রতিবেশী এক তরুনীও ৷ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের কোনও হদিশ পাওয়া যায়নি ৷ ঘটনাটি ঘটেছে ৪তারিখ সোমবার ৷ ঘটনার দিনেই কিডন্যাপের অভিযোগ করা হয় বারুইপুর থানায় ৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ ফোন কলের সূত্র ধরে জানতে বিহারে দুই নাবালিকার হদিশ পায় ৷ তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয় ৷ নাবালিকাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে সেখানে তাদের একটি ঘরে আটকে রেখে জোর করে নাচ শেখানো হচ্ছিল ৷ কয়েকদিনের মধ্যেই তাদের অন্যত্র বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল ৷
advertisement
advertisement
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ এই ঘটনায় আরেক অভিযুক্ত ফরেজ লস্কর পলাতক ৷ আরও অনেকেই এই ঘটনার সাথে জড়িত বলে মনে করছে পুলিশ ৷ ধৄতকে জিজ্ঞাসাবাদ করে নারী পাচারের আরও অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শ্যালিকাকে কাজ দেওয়ার নাম করে পাচার করে দিচ্ছিলেন জামাইবাবু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement