advertisement

এক বছর আগেই প্রাণ গিয়েছিল মেয়ের, এবার গেলেন মা...! কালনার নার্সিংহোমে নার্সের রহস্য-মৃত্যু!

Last Updated:

এক বছর আগে একই নার্সিংহোমে তাঁর মেয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছিল। মেয়ের মৃত্যুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অপর্ণা।

মৃতের দাদা জানান, ভাগনির মৃত্যুর পর থেকেই বোন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে সত্যিই তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে।
মৃতের দাদা জানান, ভাগনির মৃত্যুর পর থেকেই বোন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে সত্যিই তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে।
পূর্ব বর্ধমান: কালনার একটি নার্সিংহোমে এক নার্সের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত নার্স অপর্ণা প্রামাণিক (৩৭) ওই নার্সিংহোমেই কাজ করতেন এবং সেখানেই থাকতেন। বিশেষত, এক বছর আগে একই নার্সিংহোমে তাঁর মেয়ের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছিল। মেয়ের মৃত্যুর পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অপর্ণা।
advertisement
গতকাল নার্সিংহোমের একটি ঘর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ, যেখানে তিনি মেয়ের মৃত্যুর কারণেই অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে উল্লেখ করেছেন। তবে মৃতের পরিবারের দাবি, অপর্ণার মৃত্যু কী ভাবে ঘটল, তা নিয়ে সন্দেহ রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
এই সবজিগুলো খেলেই মাথায় ওঠে ‘ফিতাকৃমি’! ঘিলু ছেঁচে খায়…অসহ্য যন্ত্রণা, বমি! কী ভাবে টের পাবেন?
মৃতের দাদা জানান, ভাগনির মৃত্যুর পর থেকেই বোন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে সত্যিই তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে।
advertisement
এ ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে নার্সিংহোম চত্বরে। নিউ লাইফ নার্সিংহোম আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, এবং অনেক রোগী আগেভাগেই ছুটি নিয়ে চলে গিয়েছেন।
নবকুমার দাস 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক বছর আগেই প্রাণ গিয়েছিল মেয়ের, এবার গেলেন মা...! কালনার নার্সিংহোমে নার্সের রহস্য-মৃত্যু!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement