advertisement

Bangla News: স্ত্রীর শরীর কুপিয়ে ফালাফালা, স্বামী ঝুলছে গাছের সঙ্গে! বাঁকুড়ায় হাড়হিম কাণ্ড

Last Updated:

Bangla News: খবর পেয়ে পাত্রসায়র থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের কারণেই এই ঘটনা অনুমান পুলিশের।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#বাঁকুড়া: কুড়ুল দিয়ে স্ত্রী কে কুপিয়ে খুন করে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা স্বামীর। কুড়ুল দিয়ে স্ত্রী কে খুন করে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল স্বামী। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার রামেশ্বরকুঁড়ে গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত দুজনের নাম রেনুকা বাগদি(২৭) ও অসিত বাগদি (৩৫)। খবর পেয়ে পাত্রসায়র থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের কারণেই এই ঘটনা অনুমান পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিজের বাড়িতে কুড়ুল দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করে বাড়ি থেকে দূরে পুকুরের পাড়ে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে স্বামী। পুলিশ জানিয়েছে মৃত স্ত্রীর নাম রেনুকা বাগদি ও স্বামীর নাম অসিত বাগদি। মঙ্গলবার গভীর রাতে ৬ মাসের শিশু পুত্রের কান্না শব্দে ঘুমে ভেঙ্গে যায় এলাকাবাসীর দীর্ঘক্ষণ শিশুর কান্না না থামায় এলাকার মানুষের সন্দেহ বাড়ে।
advertisement
advertisement
পরে বাড়ি ঢুকে এলাকার মানুষ দেখেন বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্ত্রী রেনুকা। পরে পুকুরের পাড়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অসিতের দেহ। পাত্রসায়র থানার খবর দেওয়া হলে পুলিশ এসে দুটি মৃতদেহ উদ্ধার করে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ও ঝামেলার জেরে স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেছে অসিত, এমনটাই প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: স্ত্রীর শরীর কুপিয়ে ফালাফালা, স্বামী ঝুলছে গাছের সঙ্গে! বাঁকুড়ায় হাড়হিম কাণ্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement