advertisement

West Bengal Weather Update: আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে, উষ্ণতায় কাটবে ইদের দিনও

Last Updated:

সকালে সামান্য সময়ের জন্য মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়লেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

উষ্ণতায় কাটবে ইদের দিন
উষ্ণতায় কাটবে ইদের দিন
বিশ্বজিৎ সাহা, কলকাতা: উষ্ণতায় কাটবে ইদের দিন। আগামিকাল, শুক্রবার ‘হট-ডে’ পরিস্থিতি থাকবে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। উইকেন্ডে কলকাতায় ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ৷
সকালে সামান্য সময়ের জন্য মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়লেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্র ও শনিবার নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার উত্তরবঙ্গের উপরের তিন জেলায়।
advertisement
advertisement
কলকাতায় গরমের অনুভূতি বাড়বে। ফিল লাইক টেম্পারেচার বাড়বে। সপ্তাহান্তে উষ্ণতার ছোঁয়া ফিরবে কলকাতায়! স্বাভাবিকের বেশ কিছুটা উপরে থাকতে পারে পারদ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে।
স্বাভাবিকের সামান্য উপরেই রয়েছে তাপমাত্রা। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই সামান্য উপরে উঠল। সকালে ও সন্ধ্যায় মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা বাড়বে। পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী তিন দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে, উষ্ণতায় কাটবে ইদের দিনও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement