advertisement

West Bengal Weather Forecast: উত্তরবঙ্গে দুর্যোগ ! আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

Last Updated:

আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে চলবে ভারী বৃষ্টি। ভিজবে দক্ষিণের জেলাগুলিও। সেখানে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বৃষ্টি থামলেই ভোগাবে আর্দ্রতাজনিত অস্বস্তি।

আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
কলকাতা: মৌসুমি অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে। কয়েক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে চলবে ভারী বৃষ্টি। ভিজবে দক্ষিণের জেলাগুলিও। সেখানে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বৃষ্টি থামলেই ভোগাবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ, সোমবার বৃষ্টির পরিমাণ কমবে। কিছু জেলার খুব সামান্য অংশে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
advertisement
advertisement
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও পশ্চিমের দিকের জেলাতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের দুয়েক জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে।
উত্তরবঙ্গের আবহাওয়া
আজ, সোমবারে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। অতি ভারী বৃষ্টি হবে কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও।
advertisement
মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর এবং কোচবিহারে। বুধবার উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায়।
বৃহস্পতিবারে বিক্ষিপ্তভাবে দু-এক জেলায় ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলায়।
advertisement
শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। শুক্রবার ও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে উত্তরবঙ্গে। তবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি দু-এক জায়গায় হতে পারে।
★সতর্কতা
দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা। সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে।
নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা। বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকার নদী সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়বে।
ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে। দার্জিলিং ও পাহাড়ের বিশেষ করে পাহাড়ি রাস্তায় ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা অনেকটা কমবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Forecast: উত্তরবঙ্গে দুর্যোগ ! আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement