West Bengal news: ফুলের নার্সারির মধ্যে ওটা কী? 'টাকার গাছ' দেখেই ছুটে এল পুলিশ! পর্দা ফাঁস
- Reported by:Rahi Haldar
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal news: বাইরে থেকে দেখলে নার্সারি। নানা রকম বাহারি ফুলের গাছ। তবে তার মধ্যেই লুকিয়ে ছিল এমন কিছু গাছ যার কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
হুগলি: বাইরে থেকে দেখলে নার্সারি। নানা রকম বাহারি ফুলের গাছ। তবে তার মধ্যেই লুকিয়ে ছিল এমন কিছু গাছ যার কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আর বাকি পাঁচটা গাছের সঙ্গে লুকিয়ে চাষ করা হচ্ছিল বেআইনি পোস্ত গাছ। পুলিশ আসতেই পর্দা ফাঁস! ঘটনাটি হুগলির বলাগড়ের।
advertisement
স্থানীয় সূত্রে খবর, বলাগড়ের সিজা কামালপুর পঞ্চায়েতের রুকেশপুর গ্রামের এসটিকেকে রোডের পাশে একটি ফুলের চারার নার্সারিতে লুকিয়ে পোস্ত চাষ চলছিল। প্রায় এক কাঠা জমি জুড়ে এই চাষ চলছিল বলে জানা যায়। গোপন সূত্রে খবর পায় বলাগড় থানার পুলিশ।
advertisement
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলাগড় থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে হানা দেয় ওই নার্সারিতে। তার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই পোস্ত গাছ থেকেই আফিম চাষ হয়। গত সপ্তাহে পোলবা থানার পুলিশও বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালিয়েছিল।
advertisement
ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, “আমাদের কাছে গোপন সূত্রে আসে রুকেশপুর গ্রামে নার্সারির আড়ালে দুটি জমিতে পোস্ত চাষ হচ্ছিল। পোস্ত প্রায় তৈরি ও হয়ে গিয়েছিল। এই পোস্তের রস থেকেই আফিম তৈরি হয়ে যেত। তার আগেই এই অভিযান বড়সড় সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের।” যত পোস্ত গাছ চাষ করা হয়েছিল তাকে কেটে সাফ করে দেওয়া হয় পুলিশের তরফ থেকে।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 21, 2025 9:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: ফুলের নার্সারির মধ্যে ওটা কী? 'টাকার গাছ' দেখেই ছুটে এল পুলিশ! পর্দা ফাঁস








