advertisement

Extra Marital Affair: ঘরে স্ত্রী থাকতেও অন্য মহিলার সঙ্গে প্রেম! সম্পর্কের টানাপড়েনের জেরে চরম সিদ্ধান্ত যুবকের

Last Updated:

Extra Marital Affair: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে টানাপড়েন, তার জেরেই অস্বাভাবিক মৃত্যু। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, স্ত্রী ও দিদিকে ফোন করে, 'তোমরা ভালো থেকো' বলে আত্মঘাতী হয়েছে যুবক বলে দাবি পরিবারের।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
নবকুমার রায়, পূর্ব বর্ধমান: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে টানাপড়েন, তার জেরেই অস্বাভাবিক মৃত্যু। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, স্ত্রী ও দিদিকে ফোন করে, তোমরা ভালো থেকো বলে আত্মঘাতী হয়েছে যুবক বলে দাবি পরিবারের।
advertisement
স্ত্রী ও দিদিকে ফোনের পরেই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তেতুল পুকুর মাঠ সংলগ্ন এলাকায় গিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাত যুবক। মৃত ওই যুবকের নাম চিরঞ্জিত হাজরা (৩৪), তার বাড়ি সুলতানপুর পঞ্চায়েতের ইসুবপুর এলাকায়। জানা গিয়েছে পাশের গ্রাম গোপালপুর এলাকায় এক গৃহবধুর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে।
advertisement
স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে ঝামেলাও হতো তার। তার স্ত্রী পুরনো সেই সম্পর্ক থেকে তাকে বের করে আনার চেষ্টা করলেও, মৃত ওই যুবককে তার প্রেমিকা সেই সম্পর্ক থেকে বেরতে দিচ্ছিল না বলে দাবি মৃতের পরিবারের। গতকাল অর্থাৎ মঙ্গলবারও ফোনে প্রেমিকার সঙ্গে ঝামেলা হয় ওই যুবকের। এরপর সেই কথা তার স্ত্রী এবং দিদিকে ফোন মারফত জানাই ওই যুবক। এর পরবর্তী সময় টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মাঠের ধারে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয় চিরঞ্জিত।
advertisement
সন্ধ্যার পর তাকে দগ্ধ অবস্থায় মাঠের মধ্যেই পড়ে থাকতে দেখে তার পরিবার। তাকে উদ্ধার করে কালনা হসপিটালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। মৃত যুবকের এক দাদা তিনি কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি বলেন, ভাইয়ের ওই প্রেমিকার জন্যই আজ ভাইয়ের এই পরিণতি। আমরা তার শাস্তি চাই
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extra Marital Affair: ঘরে স্ত্রী থাকতেও অন্য মহিলার সঙ্গে প্রেম! সম্পর্কের টানাপড়েনের জেরে চরম সিদ্ধান্ত যুবকের
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement