advertisement

West Bengal News: কাকদ্বীপে মাটির নীচে অদ্ভুত শব্দ! স্থানীয়রা যা মনে করছেন, মিলে গেলে ভোল পাল্টে যাবে এলাকার

Last Updated:

West Bengal News: স্থানীয় বাসিন্দাদের দাবি ওই জায়গা থেকে দুর্গন্ধযুক্ত গ্যাস ও বের হয়েছে।

+
ঘিরে

ঘিরে রাখা হয়েছে জায়গাটি

কাকদ্বীপ, নবাব মল্লিক: কাকদ্বীপে মাটির নীচ থেকে উঠছে অদ্ভুত শব্দ। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফলে ওই জায়গাটি ঘিরে রেখেছে প্রশাসন। ঘটনাটি ঠিক কি তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের উত্তর চন্দননগর এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি ওই জায়গা থেকে দুর্গন্ধযুক্ত গ্যাস ও বের হয়েছে।
আধিকারিকদের অনুমান, মাটির তলায় গ্যাস জমে থাকার কারণে এই শব্দ শোনা যেতে পারে। ওই এলাকার কাছেই নদী আছে, সেক্ষেত্রে জলের স্রোতও বইতে পারে মাটির তলা দিয়ে। সে ক্ষেত্রে এরকম আওয়াজ হতে পারে। আরও একটি কারণ হতে পারে যে মাটির তলা থেকে কোনও বিষাক্ত গ্যাস ঠেলে উপরের দিকে ওঠার চেষ্টা করছে।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় আগে ওএনজিসি ড্রিলিং করত। সেই সময় তৈরি হওয়া গর্ত মাটির তলায় থেকে গিয়েছে। আগে এখানে মাটির তলায় গ্যাস খোঁজার চেষ্টা হয়েছিল। তারপর কি এবার সুন্দরবনে তেল বা প্রাকৃতিক গ্যাসের কোনও উৎস মিলতে চলেছে, সেই প্রশ্নই ঘোরাফেরা করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এখানে যদি তেল বা গ্যাসের উৎস পাওয়া যায়, তাহলে তো সুন্দরবনের গুরুত্ব আরও বেড়ে যাবে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। তারা একটি দল পাঠিয়ে জায়গাটি পরিদর্শন করবে বলে ঠিক করেছে।
advertisement
advertisement
এদিকে এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সেই জায়গায় ভিড় জমাতে শুরু করেছেন। যদিও জায়গাটির কাছে যেতে সকলকে বারণ করা হয়েছে। জায়গাটি বর্তমানে ঘিরে রাখা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: কাকদ্বীপে মাটির নীচে অদ্ভুত শব্দ! স্থানীয়রা যা মনে করছেন, মিলে গেলে ভোল পাল্টে যাবে এলাকার
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement