advertisement

West Bengal news: হাতে বৌদির কাটা মুণ্ডু, রাস্তা দিয়ে হাঁটছে দেওর! আম পাড়ার ভয়ানক পরিণতি, শিউরে উঠল বাসন্তী

Last Updated:

West Bengal news: আম পাড়াকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে এক মহিলার মুণ্ডু কেটে থানায় নিয়ে এসে উপস্থিত হন বিমল মণ্ডল নামে এক ব্যক্তি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল।

ভয়ঙ্কর ঘটনা
ভয়ঙ্কর ঘটনা
আম পাড়াকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে এক মহিলার মুণ্ডু কেটে থানায় নিয়ে এসে উপস্থিত হন বিমল মণ্ডল নামে এক ব্যক্তি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে বাসন্তী থানার ভরতগড় গ্রাম পঞ্চায়েতের এলাকায় ছনম্বর ভরত গড় গ্রামে এমনই হারহিম করা ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর দীর্ঘ দিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল দুই পরিবারের। সেই বিবাদ আম পাড়াকে কেন্দ্র করে চরমে ওঠে। দেওরকে নাকি চুরির অপবাদ দেওয়া হত। শনিবার সকালে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে বৌদির উপর ঝাঁপিয়ে পড়েন দেওর। বৌদি সতী মণ্ডল দেওরের হঠাৎ এই হামলা সামলাতে পারেননি। কিছু বুঝে ওঠার আগেই ধর থেকে মুণ্ডু আলাদা করে দেয় অভিযুক্ত দেওর।
advertisement
advertisement
তারপরে সেই কাটা মুণ্ডু এবং চপার নিয়ে রাস্তায় ঘুরতে থাকেন দেওর। পরে পুলিশ তাকে দেখলে রাস্তায় গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কেন এই ঘটনা ঘটালেন অভিযুক্ত, সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: হাতে বৌদির কাটা মুণ্ডু, রাস্তা দিয়ে হাঁটছে দেওর! আম পাড়ার ভয়ানক পরিণতি, শিউরে উঠল বাসন্তী
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement