advertisement

West Bengal: আঁতকে উঠল লালগড়, ভোররাতে উদ্ধার যুবকের মৃতদেহ! দেহের পাশে যা মিলল, স্পষ্ট সব

Last Updated:

West Bengal: পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকে একটি মদের বোতল উদ্ধার হয়েছে।

কী ভয়ঙ্কর কাণ্ড!
কী ভয়ঙ্কর কাণ্ড!
লালগড়: ভোটের লালগড়ে উত্তম মাহাতো নামে এক ব্যক্তির দেহ উদ্ধার করল লালগড় থানার পুলিশ। বেলাটিকরির কুরকুটশোলে বাড়ি তাঁর। কর্মসূত্রে সে বাইরে থাকত। ভোররাত থেকে ফাঁকা মাঠে তাঁর দেহ দেখে এলাকার মানুষ আঁতকে ওঠে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যায় লালগড় থানার পুলিশ। তবে, ঝাড়গ্রামের উত্তম মাহাতো মৃত্যুর ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই বলেই জানাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
পুলিশ সূত্রে খবর, দেহের পাশ থেকে একটি মদের বোতল উদ্ধার হয়েছে। ওই ব্যক্তি ছিলেন পেশায় ড্রাইভার। মৃতের মাথায় আঘাতের চিহ্ন মিলেছে বলে খবর। ওই ব্যক্তি খুন হয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। মৃত কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। মৃত্যুর সঙ্গে রাজনৈতিক যোগ নেই বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। মৃতের দাদারও বক্তব্য, ভাইয়ের মৃত্যুর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে মদের আসরে বসে উত্তম। সেখানেই খুন হয় সে। মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal: আঁতকে উঠল লালগড়, ভোররাতে উদ্ধার যুবকের মৃতদেহ! দেহের পাশে যা মিলল, স্পষ্ট সব
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement