advertisement

Crime News|| গলায় গলায় বন্ধুত্ব ছিল! সেই বন্ধুর হাতেই দাদা-ভাই খুন! মির্জাপুরে ব্যাপক চাঞ্চল্য

Last Updated:

Hooghly man stabbed two of his friends in broad daylight : বন্ধুর হাতে দাদা ও ভাই খুন। সিঙ্গুরের মির্জাপুর গ্রামের ঘটনা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এলাকায় দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় এ দিন ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় এলাকায়।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#সিঙ্গুর: বন্ধুর হাতে দাদা ও ভাই খুন। সিঙ্গুরের মির্জাপুর গ্রামের ঘটনা। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এলাকায় দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় এ দিন ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় এলাকায়। মৃত দুই ভাইয়ের নাম নির্মল মালিক ও রাজকুমার মালিক। খুনের ঘটনায় অভিযুক্ত উত্তম সাঁতরাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিঙ্গুর থানার পুলিশ।
খুনের ঘটনায় স্থানীয়রা জানিয়েছে, ভরদুপুরে মির্জাপুর গ্রামের বাজার এলাকায় প্রথমে দাদা নির্মলকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় অভিযুক্ত উত্তম সাঁতরা। খবর পেয়ে ছোট ভাই ঘটনাস্থলে ছুটে এলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত উত্তম সাঁতরা। এই ঘটনার পরে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে দোকান বাজার বন্ধ করে দেয়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে। খুনে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: বার ডান্সার-বার সিঙ্গারের প্রেম জমে উঠেছিল! গভীর রাতে ফল হল মারাত্মক...
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই ভাই নির্মল মালিক ও রাজকুমার মালিকের সঙ্গে মূল অভিযুক্ত উত্তমের বন্ধুত্বের সম্পর্ক ছিল। ফলে, কি কারণে খুন তা নিয়ে অনেকেই ধন্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি সুদের পাওনা টাকা নিয়ে দুই ভাইয়ের সঙ্গে অভিযুক্তের বিবাদ চলছিল। এ দিন সম্ভবত সেই অশান্তি চরমে ওঠে। তারপরেই ঘটে যায় এই সাঙ্ঘাতিক ঘটনা।
advertisement
advertisement
Rana Karmakar
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News|| গলায় গলায় বন্ধুত্ব ছিল! সেই বন্ধুর হাতেই দাদা-ভাই খুন! মির্জাপুরে ব্যাপক চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement