advertisement

West Bardhaman News: বাংলার বাদ্যকর বধূ! অতিমারীতে স্যাক্সোফোন বাজিয়ে নজির গড়েছেন দুই মহিলা

Last Updated:

West Bardhaman News: সুমনা বাদ্যকর এবং মন্দিরা বাদ্যকর। তাঁরা আজ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন ভিন রাজ্যে গিয়েও।

বাংলার বাধ্যকর বধূ! অতিমারীতে স্যাক্সোফোন বাজিয়ে নজির গড়েছেন দুই মহিলা
বাংলার বাধ্যকর বধূ! অতিমারীতে স্যাক্সোফোন বাজিয়ে নজির গড়েছেন দুই মহিলা
#পাণ্ডবেশ্বর: লকডাউনের সময়ে পরিবারের আর্থিক সঙ্কট মেটাতে উদ্যোগী হয়েছিলেন পাণ্ডবেশ্বর ছোড়া গ্রামের বাদ্যকর পরিবারের দুই গৃহবধূ। সেখান থেকেই হয়েছিল শুরু। আজ তাঁরা পেশাদার স্যাক্সোফোন শিল্পী। বাদ্যকর পরিবারের দুই বধূ সুমনা বাদ্যকর এবং মন্দিরা বাদ্যকর। তাঁরা আজ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন ভিন রাজ্যে গিয়েও। স্যাক্সোফোনের সুরে মাতিয়ে তোলেন দর্শক, শ্রোতাদের মন।
শ্বশুর, স্বামীর সঙ্গে কাঁধ মিলিয়ে মঞ্চে গান পরিবেশন করেন বাদ্যকর পরিবারের এই দুই বধূ। লকডাউনের সময় স্বামী-শ্বশুরের কাছে পাওয়া শিক্ষার জোরে আজ তাঁরা সফল স্যাক্সোফোন শিল্পী। পেশাদার স্যাক্সোফোন শিল্পী। অতিমারীর কঠিন সময় বাড়িতে বসে না থেকে কিছু করার যে প্রচেষ্টা তাঁরা করেছিলেন, স্বামী- শ্বশুরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার যে সাহস তাঁরা দেখিয়েছিলেন, তার বিনিময় ওই দুই গৃহবধূ আজ বিখ্যাত হয়েছেন। পাশাপাশি মেটাতে পারছেন পরিবারের আর্থিক অসঙ্গতিও।
advertisement
উল্লেখ্য, বাদ্যকর পরিবারের কর্তা বাবলু বাদ্যকর বহুদিন আগে থেকেই স্যাক্সোফোন শিল্পী। তাঁর রোজগারেই চলত পরিবার। পরে তাঁর দুই ছেলেও স্যাক্সোফোন শিল্পী হয়ে ওঠেন। একজন থেকে তিনজনের উপার্জন বাদ্যকর পরিবারে আসতে শুরু করে বাবা-ছেলের ভরসায়। কিন্তু লকডাউনের সময় পরিবারে দেখা দিয়েছিল আর্থিক সংকট।
advertisement
advertisement
অন্যদিকে, বাড়িতে বসে সময় কাটানোর পন্থা খুঁজছিলেন পরিবারের দুই বধূ। তখনই সুমনা দেবী এবং মন্দিরা দেবীর মাথায় স্যাক্সোফোন বাজানোর চিন্তা ভাবনা আসে। তখন থেকেই শুরু হয়েছিল এই পথচলা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র ছয় মাসেই তাঁরা দুজনে স্যাক্সোফোন বাজানো শিখে গিয়েছিলেন। এখনও পর্যন্ত তাঁরা দুজনে ৫০ টিরও বেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। বহু শ্রোতাদের থেকে বাহবা পেয়েছেন স্যাক্সোফোন বাজিয়ে। পাশাপাশি এই দুই মহিলা শিল্পীকে দেখতেও বহু মানুষই ভিড় জমান।
advertisement
Nayan Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: বাংলার বাদ্যকর বধূ! অতিমারীতে স্যাক্সোফোন বাজিয়ে নজির গড়েছেন দুই মহিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement