advertisement

Temple Theft: কালী মন্দিরে পরপর দু'দিন চুরির চেষ্টা, তালা ভেঙে ঢুকেও ফিরতে হল খালি হাতে! দুর্গাপুরে চাঞ্চল্য

Last Updated:

Durgapur Temple Theft: পরপর দু'বার তালা ভেঙে মন্দিরে ঢুকেও চোরের দল কিছুই নিয়ে যেতে পারল না। দুর্গাপুরে চমকে দেওয়া ঘটনা।

কালী মন্দির
কালী মন্দির
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, অর্পন চক্রবর্তী: পরপর দু’বার তালা ভেঙে মন্দিরে ঢুক চোরের দল। কিন্তু মন্দির থেকে কিছুই নিয়ে যাওয়া সম্ভব বল না। এমন চমকে দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে দুর্গাপুরে। দুর্গাপুরের এমএএমসি কলোনির কালী মন্দিরের ঘটনা। মন্দিরের সব তালা ভেঙে ঢুকেছিল চোরের দল। কিন্তু তারপরেও তারা মন্দির থেকে কিছুই নিয়ে যেতে পারেনি।
চোরেদের এই কীর্তি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, শনিবার রাতে দুর্গাপুরের এমএএমসিতে কালী মন্দিরে প্রবেশ করেছিল চোরের দল। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি মাসের দু’তারিখে দুষ্কৃতীরা এই মন্দিরের তালা ভেঙে চুরির চেষ্টা করেছিল। কিন্তু নিয়ে যেতে পারিনি কিছুই। ফের শনিবার রাতে মন্দিরের ৫ টি তালা ভেঙে ভেতরে ঢুকেছিল। কিন্তু এদিনও কিছু নিয়ে যেতে পারেনি।
advertisement
advertisement
একইসঙ্গে মন্দির কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশকে জানানোর পরেও কোন কাজ হয়নি। মন্দিরের পুরোহিত জগন্নাথ পাঠক বলেন, “এই ঘটনা বারে বারে হচ্ছে। ফলে চিন্তা বাড়ছে। দু’তারিখ রাতেও তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকেছিল। তারপর ক্যাশ বাক্স উল্টে টাকা বের করার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশের কোনও তৎপরতা নেই বলেই অভিযোগ উঠেছে।
advertisement
আরও পড়ুন: শীতের আমেজ আজও বজায় হুগলিতে! কেমন কাটবে সারাদিন, রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট
তারা আরও বলছেন, সেই কারণে দুষ্কৃতীরা সুযোগ বুঝে ফের শনিবার রাতে আবার এসেছিল। মন্দিরের পাঁচটি তালা ভেঙে ভিতরেও ঢুকেছিল। কিন্তু কিছু নিয়ে যেতে পারেনি। পুলিশ এসেছে। যারা এই কাণ্ড করেছে, তাদের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। অন্যদিকে পরপর দুদিন  চেষ্টা করার পরেও কেন চোরের দল মন্দির থেকে কিছু নিয়ে যেতে পারল না, সেই বিষয়টিও চর্চায় উঠে এসেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Temple Theft: কালী মন্দিরে পরপর দু'দিন চুরির চেষ্টা, তালা ভেঙে ঢুকেও ফিরতে হল খালি হাতে! দুর্গাপুরে চাঞ্চল্য
Next Article
advertisement
Bangladesh Election Results 2026: ১৮ মাস জেল খেটে ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
১৮ মাস জেল, ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
  • তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

  • ১৮ মাস জেল খেটেছেন, ১৭ বছর দেশছাড়া

  • ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে ফেরেন বাংলাদেশে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement