advertisement

Weekend Weather: হাওয়া খালি ঘুরছে, উইকএন্ডে হালকা তাপমাত্রা বৃদ্ধি, ডিসেম্বরের শুরুতেই ফের হাড়হিম ঠান্ডা, ওয়েদার আপডেট

Last Updated:

Weeknd Weather Update: ভোলবদল করছে আবহাওয়া , ফের গরম বাড়ছে দক্ষিণের জেলাগুলিতে!

পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়া : দিনে গরম আবার রাতে ঠান্ডার দাপট। আবহাওয়া চলছে নিজস্ব খামখেয়ালী মেজাজে। আর তাতেই নাজেহাল বঙ্গবাসী। জেলা পুরুলিয়াতে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা যাচ্ছে। হালকা শীতের আমেজ থাকলেও ঝলমলে রোদের তাপে তা প্রায় উধাও। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে প্রতিনিয়ত তাপমাত্রা উঠা নামার সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার।
দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। বঙ্গোপসাগরে তৈরি জোড়া নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে তাপমাত্রার পারদ বেড়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাতে পারে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়তে পারে কুয়াশার দাপট। দিনে মূলত আকাশ পরিষ্কার থাকবে। তবে কোনও কোনও জেলায় বিকেল বা সন্ধ্যের দিকে আকাশ মেঘলা থাকতে পারে। যদিও কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
advertisement
পাশাপাশি উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বিরাজমান। জাঁকিয়ে শীত উপভোগ করছে উত্তরবঙ্গবাসী। নেই উত্তরেও বৃষ্টির সম্ভাবনা। তবে সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহ শেষের দিকে তাপমাত্রা উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
জাঁকিয়ে শীতের জন্য খুব বেশি দিনের অপেক্ষা করতে হবে না দক্ষিণবঙ্গীয় জেলাগুলিকে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণে। এই সময় থেকে উত্তর-পশ্চিম মৌসুমী বায়ু এ রাজ্যে প্রবেশ করতে শুরু করবে। কোনও কোনও জেলায় তাপমাত্রা নেমে ৬ থেকে ৭ ডিগ্রির কাছাকাছি থাকার আশঙ্কা রয়েছে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। মূলত উপকূলের অঞ্চল গুলি ঢাকবে ঘন কুয়াশার চাদরে। জেলা পুরুলিয়ায় উপভোগ হবে তীব্র শীতের।
advertisement
Sharmistha Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weekend Weather: হাওয়া খালি ঘুরছে, উইকএন্ডে হালকা তাপমাত্রা বৃদ্ধি, ডিসেম্বরের শুরুতেই ফের হাড়হিম ঠান্ডা, ওয়েদার আপডেট
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement