advertisement

Weather update: দু’ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ তিন জেলায়

Last Updated:

Rainfall alert: আগেই হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে।

আসছে ঝড়বৃষ্টি।
আসছে ঝড়বৃষ্টি।
কলকাতা: আগামী দু’ঘণ্টার মধ্যেই ধেয়ে আসতে চলেছে কালবৈশাখী ঝড়। ঝড়ের জেরে বিপর্যস্ত হতে চলেছে কলকাতা সহ দুই জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী দুই ঘণ্টার মধ্যে কালবৈশাখী ঝড় আসতে চলেছে তিন জেলায়।
শুধু ঝড় নয়, বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে তিন জেলায়। আগামী দু’ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আসতে চলেছে কলকাতা, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায়। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জানিয়েছে আলিপুর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কলকাতা-সহ দুই জেলার।
advertisement
advertisement
আগেই হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। শনিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা-সহ ছয় জেলায়। বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather update: দু’ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ তিন জেলায়
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement