advertisement

Hidden Fountain: লুকনো ঝর্ণা, স্থানীয়দের কাছেও খবর নেই! বেড়াতে গেলে হাতে পাবেন 'গুপ্তধন'!

Last Updated:

বাঁকুড়ার গুপ্ত ঝর্ণা ! দোলের আগে যদি ইচ্ছে করে তাহলে একদিনের জন্য ঘুরে আসতেই পারেন।

+
News18

News18

বাঁকুড়া: বাঁকুড়ার গুপ্ত ঝর্ণা ! দোলের আগে যদি ইচ্ছে করে তাহলে একদিনের জন্যে আসতেই পারেন এই লুকোনো জায়গায়। সবুজে ঘেরা জঙ্গল এবং পাহাড়ের মাঝে রয়েছে অপূর্ব সুন্দর একটি ঝর্ণা। বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার খাতড়া শহর সংলগ্ন এলাকায় বনতিল্লা গ্রাম লাগোয়া সেচ ক্যানালের পাশেই এই ঝর্ণা দেখতে পাবেন।
তাড়াতাড়ি না এলে দেখতেই পাবেন না এই ঝর্ণা। কারণ মুকুটমণিপুরের কংসাবতী ড্যামে জল ছাড়া হলেই দেখা যায় এই বিশেষ গুপ্ত জল প্রপাত। বেশিরভাগ মানুষ জানেনই না এই ঝর্নার কথা। যারা জানেন তাদের অধিকাংশই স্থানীয়। স্থানীয়রা আসছেন এবং উপভোগ করছেন এই সুন্দর ঝর্ণা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
সাময়িক ঝর্ণা বলা যেতে পারে। মূলত জল ছাড়া হলেই দেখা যায় এই ঝর্ণাটি। তাছাড়া সুপ্তই থাকে বাঁকুড়ার গুপ্ত ঝর্ণা। স্থানীয় বাসিন্দাদের একাংশের মত, যতদিন জল থাকবে ততদিনই দেখা যাবে এই ঝর্ণা। সবার ঝর্ণার জলে স্নান করতে যাওয়ার সুযোগ হয়না বিভিন্ন কারণে, কিন্তু একদম ঘরের কাছেই পাওয়া যাচ্ছে “লিমিটেড এডিসন” ঝর্ণা।
advertisement
মানুষ জানুক, মানুষ আসুক এমনটাই চান স্থানীয়রা। তবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শান্তি যেন বজায় থেকে এলাকায়। সুন্দর মনোরম পরিবেশের মধ্যে রয়েছে এই ঝর্ণা। সেই পরিবেশ যেন বিঘ্নিত না হয়, এমনটাই চান স্থানীয়রা। তবে আর দেরি নয়, আগামী উইকেন্ডে চলে আসুন, নয়ত মিস হয়ে যাবে এত সুন্দর ঝর্ণা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hidden Fountain: লুকনো ঝর্ণা, স্থানীয়দের কাছেও খবর নেই! বেড়াতে গেলে হাতে পাবেন 'গুপ্তধন'!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement