advertisement

Viral Video: 'শরীর কেমন আছে?' প্রশ্ন করতেই রোগীর আত্মীয়কে কান ধরে দাঁড় করালেন চিকিৎসক! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: কী কাণ্ড! রোগীর শরীর নিয়ে প্রশ্ন করতেই রেগে আগুন ডাক্তারবাবু! হাসপাতালেই মহিলাকে কান ধরে দাঁড় করালেন! ভিডিও ভাইরাল

+
title=

বেলদা: হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বাস্থ্য নিয়ে কর্তব্যরত ডাক্তার বাবুকে একাধিকবার প্রশ্ন করায় রোগীর এক মহিলা আত্মীয়কে ওয়ার্ডের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে দিলেন চিকিৎসক। বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অমরনাথ ঠাকুরের বিরুদ্ধে ব্লক মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সহ বিএমওএইচ মারফত জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তার কাছে অভিযোগ জানিয়েছে নিগৃহীত রোগীর পরিজনেরা।
প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে মহিলা ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের দেখছিলেন বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসক অমরনাথ ঠাকুর। তখনই বরাড় এলাকা থেকে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি থাকা এক রোগীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসককে একাধিকবার জিজ্ঞাসা করে তার মেয়ে। একাধিকবার জিজ্ঞাসা করার শাস্তি স্বরূপ মহিলা ওয়ার্ডের মধ্যেই ভর্তি থাকা রোগীর আত্মীয় ওই মহিলাকে কান ধরিয়ে প্রায় ১৫ মিনিটেরও বেশি দাঁড় করিয়ে দেন চিকিৎসক ঠাকুর, এমনটাই অভিযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন: 
শুক্রবার সকালে বাদানুবাদে জড়িয়ে পড়ে চিকিৎসক এবং রোগীর পরিজনেরা। যদিও এই প্রসঙ্গে চিকিৎসককে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান। এই প্রসঙ্গে তিনি প্রশ্ন মন্তব্য করতে চাননি। চিকিৎসকের শাস্তির দাবিতে নারায়ণগড় ব্লক মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সহ ব্লক মুখ্য স্বাস্থ্য অধিকর্তা মারফত জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তার কাছে অভিযোগ জানিয়েছেন নিগৃহীত ওই মহিলা। যদিও সমগ্র ঘটনা তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর।রোগীর স্বাস্থ্য নিয়ে বারবার প্রশ্ন করার শাস্তি কি সকলের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকা? চিকিৎসকের মানসিকতা এবং নিগৃহীত মহিলার সম্মান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
advertisement
Ranjan Chanda
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: 'শরীর কেমন আছে?' প্রশ্ন করতেই রোগীর আত্মীয়কে কান ধরে দাঁড় করালেন চিকিৎসক! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement