advertisement

Viral Video: চুম্বক দিয়ে নদী থেকে পয়সা তুলছে শিশুরা! গোটা ঘটনা জানলে চোখে জল আসবে!

Last Updated:

Viral Video: : চুম্বকের সঙ্গে উঠে আসে এক, দুই অথবা পাঁচ টাকার কয়েন। তারপর? ওদের জীবন জানলে ভয় হবে!

+
title=

বসিরহাট: বছরের এই দিনগুলির অপেক্ষায় থাকে কিশোররা, চুম্বক দিয়ে ইছামতি নদী থেকে তোলে পয়সা। কচুয়ায় জন্মাষ্টমী উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সমাবেত হন। আর সেই কচুয়ার যাওয়ার জন্য বসিরহাট শহরের শ্মশান সংলগ্ন ইছামতী নদীর ঘাট থেকে ঘটে জল নিয়ে অনেকেই পায়ে হেঁটে পাড়ি দেন কচুয়ার উদ্দেশ্য। আর ঘটে জল নেওয়ার সময় অনেকেই খুচরো পয়সা ইছামতি নদীতে ছুঁড়ে দেন।
আর সেই পয়সা খুঁজতে শিশু থেকে কিশোর কিশোরীরা চুম্বক নিয়ে সারাদিন ইছামতীর বক্ষে পড়ে থাকে। কখনও খেলাধুলা অথবা আবার কেউবা ঘুরতে ঘুরতে আগে থেকেই চুম্বক সংগ্রহ করে রাখে, বছরের এই সময়ের অপেক্ষায় থাকে ওই এলাকার কিশোর কিশোরীরা। দড়ি বাধা চুম্বক দিয়ে এক নিমিষে ছুঁড়ে দেয় ইছামতী নদীতে।
advertisement
advertisement
চুম্বক টানতে টানতেই সেই চুম্বকের সঙ্গে উঠে আসে এক, দুই অথবা পাঁচ টাকার কয়েন। আর এভাবেই কিশোর কিশোরীদের কয়েকদিনের অনুষ্ঠান পর্বের হাত খরচ মেলে। তারা জানায় এভাবে, প্রতিদিন কেউ কেউ ৩০০, ৪০০ অথবা কেউবা ৫০০ টাকাও খুঁজে পায়। সব মিলিয়ে কচুয়া লোকনাথ মন্দির উদ্দেশ্যে আসা পুন্যার্থীদের আগমনে খুশির হাওয়া ইছামতী বক্ষে কিশোর কিশোরীদেরও।
advertisement
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Video: চুম্বক দিয়ে নদী থেকে পয়সা তুলছে শিশুরা! গোটা ঘটনা জানলে চোখে জল আসবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
বসন্তে বৃষ্টির সম্ভাবনা ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির
  • বসন্তে বৃষ্টির সম্ভাবনা !

  • সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের চার ও উত্তরবঙ্গে তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • জেনে নিন আবহাওযার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement