advertisement

কুকুরের কামড়ে মৃত হনুমানের ধুমধাম করে শেষকৃত্য করল গ্রামবাসীরা

Last Updated:
#চন্দ্রকোনা: কুকুরের কামড়ে মৃত্যু হল হনুমানের৷ তারপর সেই হনুমানের খোল কীর্তন বাজিয়ে খাটিয়া করে নিয়ে গিয়ে সমাধি দিল এলাকাবাসীরা। এই ঘটনায় বনদপ্তর এর ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী।
কয়েকদিন আগে চন্দ্রকোনা থানার ২নং ব্লকের বারাসাত গ্রামের একটি  নির্জন এলাকায় খেলা করছিল দুটি হনুমান৷ সেই সময় এলাকারই এক কুকুর গিয়ে ধরে ফেলে দুইটি হনুমানকে৷ এর ফলে কুকুর ও হনুমানের লেগে যায় লড়াই৷ আর এই লড়াই আহত হয় দুটি হনুমান, সহ ওই কুকুরটি।
ছিন্নভিন্ন হয়ে যায় হনুমান ও কুকুরের শরীরের বিভিন্ন অংশ৷ গুরুতর জখম হয় দুই হনুমান। এলাকাবাসীরা খবর দেয় বনদফতরে৷ বনদফতরের আধিকারিকরা আশ্বস্ত করে এলাকাবাসীদের দ্রুত আহত হনুমান দুটির চিকিৎসা করা হবে। কিন্তু প্রতিশ্রুতিই সার৷
advertisement
advertisement
চিকিৎসা না হওয়ার ফলে সোমবার মৃত্যু হয় একটি হনুমানের৷ গ্রামে হনুমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। গ্রামবাসীরা জানায়, হনুমানের মৃত্যুর খবর বনদফতরের আধিকারিকদের জানালেও তারা আসতে পারবে না বলে জানিয়ে দেয়৷ এরপরই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে  ফুল মালা পরিয়ে খাটিয়া করে খোল কীর্তন বাজিয়ে পুরো গ্রাম ঘুরে হনুমানটিকে সমাধি দেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কুকুরের কামড়ে মৃত হনুমানের ধুমধাম করে শেষকৃত্য করল গ্রামবাসীরা
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement