advertisement

Hooghly news: বিনামূল্যে জমি দান করছেন গ্রামবাসীরা! নেপথ্যে বিরাট এক কারণ, জানলে অবাক হবেন

Last Updated:

Hooghly news: স্বেচ্ছায় চাষের জমি দান করলেন রাস্তা তৈরি করার জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। ঘটনাটি বলাগরের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের।

+
গ্রামবাসীদের

গ্রামবাসীদের দানপাড়া জমি দিয়ে তৈরি হচ্ছে পাকা রাস্তা

হুগলি: গ্রামের মধ্যে সংযোগকারী কোনও পাকা রাস্তা ছিল না এতদিন ! তার অন্যতম মূল সমস্যা ছিল রাস্তা তৈরি হওয়ার জমি ছিল না। তাই স্টেশন বাজার স্কুল পঞ্চায়েত অফিস ব্যাঙ্কে যেতে ঘুরতে হত অনেকটা পথ। এই সমস্যার সমাধান করলেন গ্রামবাসীরাই। স্বেচ্ছায় চাষের জমি দান করলেন রাস্তা তৈরি করার জন্য। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। ঘটনাটি বলাগরের সিজা কামালপুর গ্রাম পঞ্চায়েতের।
ছ’শো মিটার রাস্তা জুড়ে দিলসাতটি গ্রামের মানুষকে। সহজ হল যাতায়াত। বলাগড়ের সিজা-কামালপুর গ্রাম পঞ্চায়েতের কামালপুর, হরিসারপুর, গোল্লুই, ঢাকছাড়া-সহ সাতটি গ্রামের মানুষের সুবিধা হবে এই রাস্তা হওয়ার ফলে। চাষের ফসল তুলে আনতে অসুবিধা হত। মাঠের মধ্যে দিয়ে রাস্তা হওয়ায় সেই সমস্যা দূর হল। স্কুল বাজার যেতে ছ’নম্বর রাজ্য সড়ক দিয়ে অনেকটা পথ ঘুরতে হত। তাতে বিপদের ঝুঁকি ছিল স্কুলের বাচ্চাদের জন্য। মাঠের ভিতর রাস্তা হওয়ায় সেই ঝুঁকিও রইল না। পঞ্চায়েত যেদিন রাস্তা করার কথা বলে, গ্রামবাসীরা রাজি হয়ে যান। ওই এলাকায় যাঁদের জমি আছে, তাঁরা স্বেচ্ছায় জমি দান করেন।
advertisement
পঞ্চায়েতের উপপ্রধান অরিজিৎ দাস জানান, জেলা পরিষদের স্কিমে প্রায় পঞ্চাশ লক্ষ টাকায় এই ঢালাই রাস্তা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার সহযোগীতা ছাড়া এই রাস্তা হত না। গ্রামের মানুষও এগিয়ে এসেছেন। আঠেরো মিটার রাস্তার ছ’শো মিটার মাঠের মধ্যে ছিল। খামারগাছি হাইস্কুল যেতে সমস্যা ছিল। এই রাস্তা সেই গ্রামগুলোকে জুড়ে দিল। এক ছটাক জমিও কেউ ছাড়তে চান না বর্তমান সময়ে তখন মানুষের কাজে লাগবে বলে এক কথায় নিজেদের জমি দিয়েছেন গ্রামবাসীরা। কামালপুর গ্রামের মহিরা বেগম বলেন,বাচ্চাদের ঘুরে ঘুরে স্কুলে যেতে হয়। সামান্য জমি দিলে যদি মানুষের উপকার হয় তাই জমি দিয়েছি।
advertisement
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: বিনামূল্যে জমি দান করছেন গ্রামবাসীরা! নেপথ্যে বিরাট এক কারণ, জানলে অবাক হবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement