advertisement

Poisonous Snake Infestation: গরম বাড়তেই সুন্দরবনে বাড়ছে বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসীরা

Last Updated:

Poisonous Snake Infestation: হিঙ্গলগঞ্জ ব্লকের বেশ কয়েকটি জায়গায় রাত্রিতে পথ চলতি মানুষদের নজরে প্রায়ই বিষাক্ত সাপ চোখে পড়ছে। সন্দেশখালি, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জের সহ সুন্দরবন এলাকার একধিক মৎস্যজীবীর আটলে সাপ ধরা পড়ছে, কোথাও বা জালে আটকে যাচ্ছে

+
বিষধর

বিষধর সাপের উপদ্রব

উত্তর ২৪ পরগনা: গরম বাড়তেই সুন্দরবনে দেখা দিচ্ছে বিষধর সাপের উপদ্রর, আতঙ্কিত গ্রামবাসীরা। টানা দু-তিন মাস ধরে প্রচন্ড গরমে সুন্দরবন লাগোয়া বিভিন্ন অঞ্চলে বেড়েছে বিষাক্ত সাপের উপদ্রর। গরমের মধ্যে তাদের নিজের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে। ফলে আতঙ্কে ভুগছে এলাকার সাধারণ মানুষ।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের বেশ কয়েকটি জায়গায় রাত্রিতে পথ চলতি মানুষদের নজরে প্রায়ই বিষাক্ত সাপ চোখে পড়ছে। সন্দেশখালি, মিনাখাঁ, হিঙ্গলগঞ্জের সহ সুন্দরবন এলাকার একধিক মৎস্যজীবীর আটলে সাপ ধরা পড়ছে, কোথাও বা জালে আটকে যাচ্ছে। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
সুন্দরবনের বেশির ভাগ অঞ্চলেই বিষাক্ত প্রজাতির কেউটে সাপ সচরাচর লক্ষ্য করা যায়। যদিও সাপ উদ্ধারের ক্ষেত্রে বন দফতর যথেষ্ট সচেষ্ট। ঘটনাস্থল থেকে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যায়। তবে যেভাবে প্রচণ্ড গরমের মধ্য দিয়ে লোকালয়ে সাপ ঢুকতে শুরু করেছে তাতে সুন্দরবনের একাধিক জায়গার সাধারণ মানুষ আতঙ্কিত।
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poisonous Snake Infestation: গরম বাড়তেই সুন্দরবনে বাড়ছে বিষধর সাপের উপদ্রব, আতঙ্কে গ্রামবাসীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement